শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৪:১৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

মাদক নিয়ে বাড়িতে প্রবেশে বাধা, মা ও ভাইকে ছুরিকাঘাতে হত্যা

মাদক নিয়ে বাড়িতে প্রবেশে বাধা, মা ও ভাইকে ছুরিকাঘাতে হত্যা

মো: কাউছার সরকার,বিশেষ প্রতিনিধি (কুমিল্লা):-
 

 

কুমিল্লায় মাদক কারবারে বাধা দেওয়ায় এক যুবক নিজের মা ও ছোট ভাইকে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করেছে। সোমবার আদর্শ সদর উপজেলার বসন্তপুর গ্রামে ঘটে এই মর্মান্তিক ঘটনা। নিহতরা হলেন রাহেলা বেগম (৬৫) ও তাঁর ছোট ছেলে কামাল হোসেন (৩৫)। ঘটনার পরই বড় ছেলে বিল্লাল হোসেন পালিয়ে যায়। সম্প্রতি কামাল সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন।
 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে বিল্লাল মাদক নিয়ে বাড়িতে প্রবেশ করতে চাইলে কামাল প্রতিবাদ করেন। এতে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে বিল্লাল ঘর থেকে ছুরি এনে কামালের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। মা রাহেলা বেগম ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলেই কামাল মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন রাহেলা।
 

কামালের স্ত্রী আমেনা বেগম জানান, বিল্লাল গত পাঁচ বছর ধরে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত। এ পথে বাধা দেওয়ায় এই হত্যাকাণ্ড ঘটে। এছাড়া জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল এবং বিল্লাল একাধিকবার কামালকে হুমকিও দিয়েছিল।
 

কোতোয়ালি মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, বিল্লালের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে। মাদক ব্যবসার পাশাপাশি জমি-সংক্রান্ত বিরোধকেও হত্যার সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে। বিল্লালকে গ্রেপ্তারের অভিযান চলছে।