সর্বশেষ সংবাদ — পাতা ৪০১
কিশোরগঞ্জ সদর হাসপাতালে পানির সংকটে রোগীদের ভোগান্তি
কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গত দুদিন ধরে পানি সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। মোটর বিকল হওয়ায় হাসপাতালের ছয়তলা ভবনে পানি সরবরাহ বন্ধ রয়েছে, যার ফলে চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সোমবার (২০ জানুয়ারি) হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. নূর মোহাম্মদ শামসুল আলম বিষয়টি নিশ...
বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসারের পোশাক
ঢাকা প্রেস নিউজ পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পোশাক পরিবর্তন হতে যাচ্ছে। সোমবার (২০ ডিসেম্বর) আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ইতোমধ্যে, বৈঠকে বিভিন্ন বাহিনীর প্রতিনিধি দল বিভিন্ন রঙের পোশাক পরে অংশ নিয়েছে। সেখান থেকেই নতুন পোশাকের রং এবং ডিজাইন চূড়ান্ত করা হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠক...
সুনামগঞ্জ সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য আটক
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্ত থেকে চারটি পিকআপ ভর্তি ভারতীয় চিনি, বিড়ি ও জিরা জব্দ করেছে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের সদস্যরা। সোমবার (২০ জানুয়ারি) ভোরে ছাতারকোনা এলাকায় বিশেষ অভিযানে এসব পণ্য আটক করা হয়। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১০ হাজার ৪৯৪ কেজি চিনি, ৯ হাজার ৯২০ প্যাকেট বিড়ি এবং ৯২ কেজি জিরা। এসবের আনুমানিক বাজা...
ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত
ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে কিট প্যারেড১৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়। প্যারেডে অভিবাদন গ্রহণ ও কিট প্যারেড পরিদর্শন করেন জনাব মো: শামীম হোসেন ,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ময়মনসিংহ। পুলিশ সুপার জেলা পুলিশের সদস্যদের নামে ইস্যুকৃত কিটসমূহ পরিদর্শন করেন এবং কিট রেজিস্টারের সাথে মিলিয়ে য...
লালমনিরহাটের হাতীবান্ধায় ক্লিনিকের স্ক্রিনে ভেসে উঠল ‘ছাত্রলীগ আবার ফিরবে’
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার একটি ক্লিনিকে ছাত্রলীগের নামে বিতর্কিত বার্তা প্রদর্শনের ঘটনা ঘটেছে। রোববার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে মেডিকেল মোড় এলাকায় অবস্থিত হাতীবান্ধা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমের ডিজিটাল সাইনবোর্ডে ‘আবার ফিরবে ছাত্রলীগ, জয়বাংলা জয় বঙ্গবন্ধু’ লেখা একটি বার্তা স্ক্রল করে প্রদর্শিত হতে থাকে। জানা যায়, ক্লিনিকের মূল ফটকের ড...
আলোচিত ফটোসেশনের পর হতদরিদ্র ১০ নারী পেলেন বাছুর
পাবনার চাটমোহরের মানবসেবা উন্নয়ন সংস্থা কর্তৃক গরুর বাছুর বিতরণ সংক্রান্ত ফটোসেশন নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর, অবশেষে ১০ জন হতদরিদ্র নারী তাদের প্রতিশ্রুত বাছুর বুঝে পেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ভাইরাল হওয়ার পর সংস্থাটি তাদের বাড়ি পর্যন্ত বাছুর পৌঁছে দেয়। রবিবার (১৯ জানুয়ারি) পাবনার চাটমোহরের মুলগ্রাম ইউনিয়নের রেলবাজারে...
আটকে রাখা তিনটি পণ্যবাহী জাহাজ ছেড়ে দিয়েছে আরাকান আর্মি
মিয়ানমার থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরের পথে নাফ নদীর মোহনা থেকে ছিনিয়ে নেওয়া তিনটি কার্গো জাহাজ অবশেষে ছেড়ে দিয়েছে আরাকান আর্মি। সোমবার (২০ জানুয়ারি) টেকনাফ স্থলবন্দরের পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের ব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তিন দিন আটকে রাখার পর মিয়ানমার থেকে আসা প...
কুড়িগ্রামে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কের দূরপাল্লার বাসের ধাক্কায় আব্দুস সাত্তার (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। পুলিশ বলছে, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে নাগেশ্বরী পৌর এলাকার চড়াইখেলা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সাত্তার ভুরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পাগলাহাট চর এলাকার বাসিন্দা এবং...
নরসিংদীতে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ১
ঢাকা প্রেস নিউজ নরসিংদীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে র্যাব। শনিবার (১৮ জানুয়ারি) শিবপুর থানার সিএন্ডবি বাজার এলাকায় একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। অভিযানে কাঞ্চন পাল (২৭) নামের একজনকে আটক করা হয়। তিনি সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার পাগলা পালপাড়া এলাকার বাসিন্দা। রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির...
শহীদ আসাদ স্মরণীয় মুক্তিকামী মানুষের প্রতীক: প্রধান উপদেষ্টা
ঢাকা প্রেস নিউজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদ আসাদ চিরকাল এ দেশের গণতন্ত্রপ্রেমী ও মুক্তিকামী মানুষের হৃদয়ে অমলিন হয়ে থাকবেন। সোমবার (২০ জানুয়ারি) ‘শহীদ আসাদ দিবস’ উপলক্ষে প্রদত্ত এক বাণীতে তিনি এ কথা বলেন। ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, শহীদ আসাদের আত্মত্যাগ নতুন প্রজ...
শহীদ আসাদ দিবস: আত্মত্যাগের ইতিহাস
ঢাকা প্রেস নিউজ আজ শহীদ আসাদ দিবস। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি, পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খানের পতনের দাবিতে ছাত্র আন্দোলনের অগ্রনায়ক মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ পুলিশের গুলিতে শহীদ হন। তিনি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের অন্যতম পথিকৃৎ এবং তৎকালীন পূর্ব পাকিস্তানের তিন শহীদদের একজন। অন্য দুই শহীদ হলেন রস্তম ও মতিউর। শহীদ আসাদের আত্মত্যাগ সেই সময়ের গণআন্দ...
কালের কণ্ঠে আঞ্চলিক প্রতিনিধি হিসেবে যুক্ত হলেন সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু
সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করার লক্ষে আত্মপ্রকাশ হওয়া 'বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি' তথা বিএসসির কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম আহবায়ক, দেশে বিদেশে পাঠকনন্দিত জনপ্রিয় ফেসবুক পেইজ 'নবীনগরের কথা'র নন্দিত সঞ্চালক ও সম্পাদক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গৌরাঙ্গ দেবনাথ অপু সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় ও প্রভাবশালী পত্রিকা দৈনিক কালের কণ্ঠে 'আঞ্চলিক প্রতিন...
ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের নবাগত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশে রেঞ্জ ডিআইজি
ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে ডিপ্লোমা ইন- ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিকৃত নবাগত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। মোঃ শওকত হোসেন, অধ্যক্ষ, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান। বিশেষ...
শেষ হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
গতকাল ১৯ জানুয়ারি রবিবার, পর্দা নামলো ২৩ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ১০ টি ভিন্ন ভিন্ন বিভাগে ৭৫ টি দেশের ২০৩ টি চলচ্চিত্র নিয়ে ঢাকার ৫ টি ভেন্যুতে ৯ দিন ব্যাপী আয়োজিত এই উৎসবে সরাসরি অংশগ্রহণ করেন ৪৪ জন ভিনদেশী প্রতিনিধি। চীন ও বাংলাদেশের ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কের উদযাপন লক্ষ্যে এবার উৎসবের ওয়াইড অ্যাঙ্গেল সেকশনটি চীনা চলচ্চিত্রের জন...
কবিতা: ছায়া ও ঝর্ণার নাম
ঢাকা প্রেস কবি: মাহমুদ আল মামুন কবিতা: ছায়া ও ঝর্ণার নাম........ নক্ষত্রের কাছে নাম জেনে একদিন তার কাছে যাবো যে মেয়েটি সহযাত্রী হয়ে বসেছিল মুখোমুখি বারবার দৃষ্টিতে উত্তাপ এসে মনের কপাটে লিখেছিলো একখানি নতুন পৃথিবীর ঠিকানা তার হাজারো কাব্যময় মুখ দেখে খুব সহজেই উচ্চারিত হয়েছিল ছায়া ও ঝর্ণার নাম একখন্ড জীবনের নাম একটি নদীর নাম কোন এক মোরগ ভোরের আলোর...
কুড়িগ্রাম এর নাগেশ্বরীতে স্কুল শিক্ষক গ্রেফতার।
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ হুজুর আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী কৃষ্ণ চন্দ্র সরকার গতকাল রাতে গ্রেফতার হয়েছেন। তিনি কালীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ও সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে গত আওয়ামী সরকারের আমলে কালীগঞ্জ হুজুর আলী উচ্চ বিদ্যালয়ে তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে বিতর্...
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ওরিয়েন্টশন ও অভিভাবক দিবস অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ওরিয়েন্টশন ও অভিভাবক দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৯ জানুয়ারি) বেলা ১১ টায় পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাঙ্গণে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ১ম পর্বের ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ করা হয়। এরপর আলোচনাপর্ব শুরু হয়। চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ -এর সভাপতিত্ব...
কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আঃ লীগের সভাপতি গ্রেফতার
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ তাইজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকেলে তিনি রাজারহাট বাজারে আসেন। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। তাইজুল ইসলাম ওই ইউনিয়নের মন্দির মৌজার মৃত ইসলাম সরকারের ছেলে। পুুলিশ জানায়, বিদ্যানন্দ ই...






























