মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:৫০:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

নারিকেল তলায় আহলে বাইতে রাসূল (সা:) তরুণ যুব সংস্থার নূরানী মাহফিলে আল্লামা জুবায়ের: ইসলামী শরীয়তের ঐক্যবদ্ধ জরুরী 

নারিকেল তলায় আহলে বাইতে রাসূল (সা:) তরুণ যুব সংস্থার নূরানী মাহফিলে আল্লামা জুবায়ের: ইসলামী শরীয়তের ঐক্যবদ্ধ জরুরী 

ঢাকা প্রেস,ধর্ম ও সংস্কৃতি:-

 

নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ডস্থ নারিকেল তলা এলাকা আহলে বাইতে রাসূল (দ:) তরুণ যুব সংস্থার উদ্যোগে আয়োজিত নূরানী মাহফিলে ইসলামিক ফ্রন্টের মহাসচিব ও নেছারিয়া আলীয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ , ইসলামী গবেষক ও লেখক আল্লামা আলহাজ্ব মাওঃ মুহাম্মদ জয়নুল আবেদীন জুবায়ের প্রধান মেহমানের আলোচনায় উপরোক্ত কথা বলেন।

 

নারিকেল তলায় আহলে বাইতে রাসূল (সা:) তরুণ যুব সংস্থার নূরানী মাহফিলে আল্লামা জুবায়ের: ইসলামী শরীয়তের ঐক্যবদ্ধ জরুরী 



গতকাল ১৯ জানুয়ারি, রোববার রাতে অনুষ্ঠিত মাহফিলের মঞ্চে আরো সম্মানিত বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামি বক্তা আলহাজ্ব মাওলানা মোঃ জয়নাল আবেদীন আল ক্বাদেরী, সম্মানিত আলোচক হিসেবে বয়ান পেশ করেন কাজীর গলি সোলতান আহমদ জামে মসজিদের খতিব, বিশিষ্ট ইসলামী স্কলার মাওঃ মুহাম্মদ সোহাইল উদ্দিন আনসারী । সভাপতির আসন অলংকৃত করেছেন প্রবীণ আলেম,জামিয়া আহম্মদীয়া সুন্নীয়া মাদ্রাসার সাবেক মুহাদ্দিস আলহাজ্ব মাওঃ মোঃ আব্দুল আজিম সাহেব।

 

নারিকেল তলায় আহলে বাইতে রাসূল (সা:) তরুণ যুব সংস্থার নূরানী মাহফিলে আল্লামা জুবায়ের: ইসলামী শরীয়তের ঐক্যবদ্ধ জরুরী  — ছবি ২



এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্টের ইপিজেড থানা কমিটির নেতা মোঃ আলম উদ্দিন, মুহাম্মদ আবদুল ওয়াদুদ,৩৯ নং ওয়ার্ডের অন্যতম সদস্য মোঃ মোসলেহ উদ্দিন ক্বারী , মাহফিল এন্তেজামিয়া কমিটির সদস্য মোঃ শাহ নেওয়াজ ইমন, মোঃ রাহাত হোসেন, আঃ আজিজ,শায়ের মোঃ সাইদুল আমিন, শায়ের মোঃ ছিবরাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান মেহমান জুবায়ের বলেন, সকল ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে নোংরা রাজনীতি ও অসৎ লোকের জুলুম -নির্যাতন বন্ধ এবং মাদক - জুয়ার আসর,অনৈতিক কাজ প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান, তিনি মুরব্বিদের পরামর্শ ও যুবদের ঐক্যবদ্ধ শক্তি কে ভালো কাজে‌ ব্যবহার করার বিশেষ অনুরোধ জানিয়েছেন।

 

পরিশেষে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা  এবং তবারুক বিতরণ করে মাহফিলের সমাপ্ত হয়।