মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:৫০:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

কিশোরগঞ্জ সদর হাসপাতালে পানির সংকটে রোগীদের ভোগান্তি

কিশোরগঞ্জ সদর হাসপাতালে পানির সংকটে রোগীদের ভোগান্তি

ঢাকা প্রেস,কিশোরগঞ্জ প্রতিনিধি:-

 

কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গত দুদিন ধরে পানি সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। মোটর বিকল হওয়ায় হাসপাতালের ছয়তলা ভবনে পানি সরবরাহ বন্ধ রয়েছে, যার ফলে চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

 

কিশোরগঞ্জ সদর হাসপাতালে পানির সংকটে রোগীদের ভোগান্তি


 

সোমবার (২০ জানুয়ারি) হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. নূর মোহাম্মদ শামসুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পানির অভাবে অপারেশন থিয়েটারের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। জরুরি রোগীদের স্থানান্তর করা হচ্ছে অন্য হাসপাতালে। ইতোমধ্যে ২১ জন রোগীকে শহীদ সৈয়দ নজরুল মেডিকেল কলেজসহ আশেপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া নতুন রোগী ভর্তি নেওয়া বন্ধ রাখা হয়েছে। যারা আসছেন, তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হচ্ছে।

 

এই পরিস্থিতি প্রসঙ্গে ডা. নূর মোহাম্মদ শামসুল আলম বলেন, “সমস্যা সমাধানে গণপূর্ত বিভাগ কাজ করছে। আশা করা যাচ্ছে, আজ রাতের মধ্যেই পানির সরবরাহ স্বাভাবিক হবে।”
 

পানির এই সংকট দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন রোগী ও তাদের স্বজনরা।