মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪৬:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

কবিতা: ছায়া ও ঝর্ণার নাম

কবিতা: ছায়া ও ঝর্ণার নাম

ঢাকা প্রেস
কবি: মাহমুদ আল মামুন


কবিতা: ছায়া ও ঝর্ণার নাম........

নক্ষত্রের কাছে নাম জেনে একদিন তার কাছে যাবো
যে মেয়েটি সহযাত্রী হয়ে বসেছিল মুখোমুখি
বারবার দৃষ্টিতে উত্তাপ এসে
মনের কপাটে লিখেছিলো একখানি নতুন পৃথিবীর ঠিকানা

তার হাজারো কাব্যময় মুখ দেখে
খুব সহজেই উচ্চারিত হয়েছিল
ছায়া  ও ঝর্ণার নাম
একখন্ড জীবনের নাম
একটি নদীর নাম
কোন এক মোরগ ভোরের আলোর কাছে
অথবা তার গানের পাখির কাছে
হৃদকষ্টগুলো জমা রেখে
স্বাতী তারার কাছে ঠিকানা নিয়ে
আমি সেই সোনার মেয়েটির কাছে যাবো।