মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪৯:৪১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

বেরসিক বিজিবির হাতে ভারতীয় গৃহবধু ও বাংলাদেশী প্রেমিক আটক

বেরসিক বিজিবির হাতে ভারতীয় গৃহবধু ও বাংলাদেশী প্রেমিক আটক

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে প্রেমিকের সঙ্গে বাংলাদেশে পালিয়ে এসেছেন এক ভারতীয় গৃহবধূ। উদ্দেশ্য ছিল প্রেমিককে বিয়ে করে বাংলাদেশেই ঘর বাঁধবেন। অবশেষে বিজিবির হাতে আটক হয়েছেন তারা। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ফুলবাড়িতে।

 

বেরসিক বিজিবির হাতে ভারতীয় গৃহবধু ও বাংলাদেশী প্রেমিক আটক



রোববার (১৯ জানুয়ারি) রাতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ী সীমান্তের ৯৩৩ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশে বালাতাড়ী গ্রামে। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধীন বালারহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা বাংলাদেশি সহযোগীসহ দুই ভারতীয় নাগরিককে আটক করে ফুলবাড়ী থানায় সোপর্দ করেছেন।

 

বেরসিক বিজিবির হাতে ভারতীয় গৃহবধু ও বাংলাদেশী প্রেমিক আটক — ছবি ২

 

আটককৃতরা হলেন, প্রেমিকা ভারতের পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার ধামাই গ্রামের বাবর আলী মন্ডলের মেয়ে এক সন্তানের জননী রেশমা মন্ডল (২৮), প্রেমিক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উশতি থানার গড়খালী গ্রামের দেবকুমার সাপুইয়ের ছেলে সৌরভ কুমার সাপুই (১৮) এবং সহযোগী কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কাশিরডারা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ইউসুফ আলী (২২)। তারা দালালের মাধ্যমে সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে আসছিল।  
 

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মামুনুর রশীদ জানান, রাতে বিজিবি ভারতীয় এক নারী, এক যুবক ও তাদের সহযোগী এক বাংলাদেশী সহ তিনজনকে থানায় সোপর্দ করেছেন। এ ব্যাপারে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়েরের হয়েছে।