মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪৮:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

শহীদ আসাদ স্মরণীয় মুক্তিকামী মানুষের প্রতীক: প্রধান উপদেষ্টা

শহীদ আসাদ স্মরণীয় মুক্তিকামী মানুষের প্রতীক: প্রধান উপদেষ্টা

ঢাকা প্রেস নিউজ

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদ আসাদ চিরকাল এ দেশের গণতন্ত্রপ্রেমী ও মুক্তিকামী মানুষের হৃদয়ে অমলিন হয়ে থাকবেন।
 

সোমবার (২০ জানুয়ারি) ‘শহীদ আসাদ দিবস’ উপলক্ষে প্রদত্ত এক বাণীতে তিনি এ কথা বলেন।
 

ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, শহীদ আসাদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেম, দায়িত্বশীলতা এবং সত্যের পক্ষে অটল থাকার অনুপ্রেরণা জোগায়। এর প্রমাণ ১৯৬৯ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-শ্রমিক-জনতার সম্মিলিত গণঅভ্যুত্থান। তিনি উল্লেখ করেন, শহীদদের এই ত্যাগ কখনো বৃথা যেতে পারে না।
 

তিনি বলেন, শহীদ আসাদ দিবস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়।
 

প্রধান উপদেষ্টা স্মরণ করিয়ে দেন, পাকিস্তানি শাসকদের বৈষম্যমূলক আচরণ, নির্যাতন এবং দমন-পীড়নের ফলে বাঙালি জাতি যখন দিশাহারা ছিল, তখন শহীদ আসাদের মতো সাহসী নেতা ও মুক্তিকামী মানুষের আত্মত্যাগ আমাদের স্বাধীনতা আন্দোলনকে নতুন মাত্রায় নিয়ে যায়।
 

ড. ইউনূস বলেন, ১৯৬৯ সালের ২০ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনে ছাত্র-জনতার মিছিলে পুলিশ গুলি চালালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র মোহাম্মদ আসাদুজ্জামান শহীদ হন এবং অনেকেই আহত হন। শহীদ আসাদের এ আত্মত্যাগ চলমান আন্দোলনে এক নতুন শক্তি যোগায়।
 

তিনি আরও উল্লেখ করেন, স্বাধিকারের দাবিতে ছাত্র, শ্রমিক এবং সব শ্রেণি-পেশার মানুষ জেল-জুলুম উপেক্ষা করে রাজপথে নেমে আসে। এই আন্দোলন ধীরে ধীরে তীব্রতর হয়ে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে রূপ নেয়।
 

বাণীর শেষে প্রধান উপদেষ্টা শহীদ আসাদসহ সব শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।