মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪৮:৩৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

লালমনিরহাটের হাতীবান্ধায় ক্লিনিকের স্ক্রিনে ভেসে উঠল ‘ছাত্রলীগ আবার ফিরবে’

লালমনিরহাটের হাতীবান্ধায় ক্লিনিকের স্ক্রিনে ভেসে উঠল ‘ছাত্রলীগ আবার ফিরবে’

ঢাকা প্রেস
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি:-


লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার একটি ক্লিনিকে ছাত্রলীগের নামে বিতর্কিত বার্তা প্রদর্শনের ঘটনা ঘটেছে।

 

রোববার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে মেডিকেল মোড় এলাকায় অবস্থিত হাতীবান্ধা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমের ডিজিটাল সাইনবোর্ডে ‘আবার ফিরবে ছাত্রলীগ, জয়বাংলা জয় বঙ্গবন্ধু’ লেখা একটি বার্তা স্ক্রল করে প্রদর্শিত হতে থাকে।
 

জানা যায়, ক্লিনিকের মূল ফটকের ডিজিটাল ব্যানারে হঠাৎ করেই এই বার্তা স্ক্রল হতে থাকে, যা স্থানীয়দের মধ্যে আলোড়ন সৃষ্টি করে। বার্তাটি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে নিয়ে হওয়ায় স্থানীয় জামায়াতে ইসলামী এবং বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং এর তীব্র প্রতিবাদ জানান।
 

এ ঘটনায় হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী জানান, ঘটনাটি নিশ্চিত করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।