বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ এ ০৯:১৫:৩১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •

কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আঃ লীগের সভাপতি গ্রেফতার 

কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আঃ লীগের সভাপতি গ্রেফতার 

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ তাইজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকেলে তিনি রাজারহাট বাজারে আসেন। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। তাইজুল ইসলাম ওই ইউনিয়নের মন্দির মৌজার মৃত ইসলাম সরকারের ছেলে। 
 

পুুলিশ জানায়, বিদ্যানন্দ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তাইজুল ইসলাম বিগত আওয়ামীলীগ সরকারের আমলে নৌকা প্রতীক নিয়ে বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়। ৫ই আগষ্টের পর ওই ইউপি চেয়ারম্যান গাঁ ঢাকা দেয়। 
 

এলাকাবাসীরা জানান, তাইজুল ইসলাম আওয়ামীলীগ সরকারের আমলে দলের প্রভাব বিস্তার করে বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে ভোট জালিয়াতির মামলা চলমান রয়েছে।
 

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।