মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪৯:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

ভোলার বিসিকে নকল চিপস কারখানা খোঁজ,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান,জরিমানা আদায়

ভোলার বিসিকে নকল চিপস কারখানা খোঁজ,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান,জরিমানা আদায়

 ঢাকা প্রেস
জহিরুল ইসলাম লিটন,বিশেষ প্রতিনিধি (ভোলা):-



ভোলার বিসিক শিল্প  এলাকায় নকল চিপস ও উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে ২০ হাজার  টাকা জরিমানা করে তা আদায় করেছে ভোলা জেলা প্রশাসন। 


 

ভোলার বিসিকে নকল চিপস কারখানা খোঁজ,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান,জরিমানা আদায়



সোমবার দুপুরে  ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোছাইন নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

 

ভোলার বিসিকে নকল চিপস কারখানা খোঁজ,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান,জরিমানা আদায় — ছবি ২



এসময় তার সাথে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যলয় ফিল্ড অফিসার সিএম এইচ এম তানজীল। 

 

ভোলার বিসিকে নকল চিপস কারখানা খোঁজ,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান,জরিমানা আদায় — ছবি ৩



জেলা প্রশাসনের সহকারী কমিশনার যায়েদ হোছাইন  বলেন, ভোলার বিসিক এলাকায় নাহিয়ান ফুডস কারখানায়  নকল চিপস ও ফুড আইটেম তৈরির অভিযোগে কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা  হয়।কোনো প্রকার বিএসটিআই অনুমোদন ছাড়াই কারখানাটি পরিচালিত হচ্ছিল।

 

ভোলার বিসিকে নকল চিপস কারখানা খোঁজ,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান,জরিমানা আদায় — ছবি ৪



বিএসটিআই থেকে  পণ্যের লাইসেন্স  না নিয়ে প্রসিদ্ধ ব্রান্ডেরের প্যাকেটে নকল পণ্য মোড়কজাত করে বিক্রিকরে আসছিল। 

নকল মোড়কজাত পণ্যের মধ্যে ছিল- বম্বের সুইটসের চিপস, পটেটো চিপস।  

একই সঙ্গে তারা নিম্ন মানের  চানাচুর,জিনুক চিপস তৈরি করে ক্রেতাদের সাথে প্রতারণা করে আসছিল। এ জন্য প্রতিষ্ঠানটিকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া চিপস ও ফুড আইটেমে ক্ষতিকর কেমিক্যালের উপস্থিতিও পাওয়া গেছে।

নকল পণ্যের তৈরির দায়ে নাহিয়ান  ফুড’র স্বত্বাধিকারী রাসেলকে  ২০  হাজার টাকা জরিমানা করা হয়। 

ভবিষ্যতে বিএসটিআই অনুমোদন ছাড়া কোন ধরনের শিশু খাদ্য তৈরি  না করার জন্য  বলা হয়।