মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:৫০:৩৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

লক্ষ্মীপুরে ডাম্পট্রাকের চাপায় অটোরিকশা দুর্ঘটনা: নিহত ২

লক্ষ্মীপুরে ডাম্পট্রাকের চাপায় অটোরিকশা দুর্ঘটনা: নিহত ২

ঢাকা প্রেস,লক্ষ্মীপুর প্রতিনিধি:-

 

লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট সড়কে বালুবাহী একটি ডাম্পট্রাকের চাপায় যাত্রীবাহী অটোরিকশা দুর্ঘটনার শিকার হয়। এতে মুরাদ হোসেন (৩৫) ও আনোয়ার হোসেন (৪০) নামে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আজাদ হোসেন (৩০) নামে আরেকজন। তারা সকলেই ওই অটোরিকশার চালক ও যাত্রী ছিলেন।
 

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার মজুচৌধুরীর হাট সড়কের ‘বিইউ চৌধুরী ফিশারিজ’ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
 

নিহত মুরাদ চররমনী মোহন ইউনিয়নের চর আলী হাসান গ্রামের মনসুর আহম্মদের ছেলে। অন্যদিকে নিহত অটোরিকশা চালক আনোয়ার হোসেন টুমচর ইউনিয়নের জগতবেড় এলাকার রফিকুল ইসলামের ছেলে। আহত আজাদ হোসেন একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডাম্পট্রাকটি দ্রুতগতিতে চলছিল এবং সড়কের পাশে থাকা অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। বাকি দুইজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরেকজনকে মৃত ঘোষণা করেন।

 

লক্ষ্মীপুর সদর থানার এসআই সাদেকুল ইসলাম জানান, “সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।”