মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪৮:৩৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

সুনামগঞ্জ সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য আটক

সুনামগঞ্জ সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য আটক

ঢাকা প্রেস,সুনামগঞ্জ প্রতিনিধি:-

 

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্ত থেকে চারটি পিকআপ ভর্তি ভারতীয় চিনি, বিড়ি ও জিরা জব্দ করেছে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের সদস্যরা। সোমবার (২০ জানুয়ারি) ভোরে ছাতারকোনা এলাকায় বিশেষ অভিযানে এসব পণ্য আটক করা হয়।
 

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১০ হাজার ৪৯৪ কেজি চিনি, ৯ হাজার ৯২০ প্যাকেট বিড়ি এবং ৯২ কেজি জিরা। এসবের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১৬ হাজার টাকা।
 

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানিয়েছেন, আটককৃত পণ্য সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। এছাড়া সীমান্ত এলাকায় বিজিবির অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে।