সর্বশেষ সংবাদ — পাতা ৪০০
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা: যুবদল সভাপতি মোনায়েম মুন্না
জাতীয়তাবাদী যুবদলে শৃঙ্খলা ভঙ্গকারী ও গ্রুপিং সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না। সোমবার (২০ জানুয়ারি), রাজশাহী মহানগর যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন, দেশকে যখন গণতন্ত্...
শপথ নিয়েই জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশ দিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল করেছেন। স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) শপথ নেওয়ার পরই তিনি এই আদেশে সই করেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। ট্রাম্পের আদেশ অনুযায়ী, যারা অবৈধভাবে বা সাময়িক ভিসায় (যেমন শিক্ষা বা পর্যট...
ট্রাম্পের সই ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার আদেশে
জাতিসংঘের অঙ্গসংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করতে একটি নির্বাহী আদেশে সই করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ট্রাম্প ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর একাধিক নির্বাহী আদেশে সই ক...
ডোনাল্ড ট্রাম্প ২০২১ সালের ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত ১,৫০০ জনকে ক্ষমা করেছেন
২০২১ সালে ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে আটক হওয়া প্রায় ১,৫০০ ব্যক্তিকে ক্ষমা করেছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। শপথ নেওয়ার পর অভিষেক ভাষণে ট্রাম্প ঘোষণা দেন যে, ওভাল অফিসে পৌঁছেই তিনি ২০২১ সালের ৬ জানুয়ারির ঘটনায় অভিযুক্তদের ক্ষমা করবেন। এর ধারাবাহিকতায়...
ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে বাইডেনের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নতুন দায়িত্ব গ্রহণের পরপরই একগুচ্ছ নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এসব আদেশের মাধ্যমে তিনি জো বাইডেনের শাসনামলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর নিশ্চিত করেছে। ট্রাম্পের নতুন নির্বাহী আদেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, যুক্তরাষ্ট্রকে প্যারিস জলবায়ু চুক্তি থেকে প্রত্যাহার কর...
মাস পেরুলেই মিলছে না চিলমারী ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন
কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় জন্ম নিবন্ধন প্রক্রিয়ায় দীর্ঘ প্রতীক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ রয়েছে, চিলমারী ইউনিয়ন পরিষদের সহকারী সচিব পলাশ স্থানীয় জনগণকে নানা অজুহাতে হয়রানি করছেন। কেবল একটি জন্ম নিবন্ধন পেতে কয়েক সপ্তাহ বা মাসও অপেক্ষা করতে হচ্ছে, এবং অনেক ক্ষেত্রে অতিরিক্ত টাকা দিতে হলেও দ্রুত সেবা মিলছে। চিলমারী ইউনিয়নের ঢুষমা...
মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েও পড়াশোনার খরচ নিয়ে দুশ্চিন্তায় ছিটমহলের মোহছেনার পরিবার
কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার বাসিন্দা মোহছেনা আক্তার। প্রথমবারের মতো বিলুপ্ত ছিটমহলের কোনো বাসিন্দা মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে। এতে সবাই আনন্দিত হলেও মেডিকেল কলেজে ভর্তির টাকা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে দরিদ্র পরিবারটি। জানা গেছে, মোফাজ্জল হোসেনের মেয়ে মোহছেনা আক্তার এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় কুষ্টিয়া মেডিকেল কলে...
মাঘের শীত ও ঘন কুয়াশায় কাবু কুড়িগ্রামের জনজীবন
কুড়িগ্রামে প্রত্যন্ত অঞ্চলে তীব্র শীতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কুয়াশার চাদরে ঢেকে গেছে চারপাশ। এতে করে শ্রমজীবী, হতদরিদ্র মানুষ পড়েছেন বিপাকে। সরকারি বা বেসরকারিভাবে গরম কাপড় বিতরণ করলেও তা অতি নগন্য। এ জন্য শীতবস্ত্র বিতরণ বাড়ানোর তাগিদ দিয়েছেন জনপ্রতিনিধিরা। এদিকে প্রচন্ড ঠান্ডার কারণে সবচেয়ে বেশি ভুগছেন শিশু ও বয়স্করা। জেলা-উপজে...
থানার প্রতিটি অলি গলিতে ওসিদের পদচারণা থাকতে হবে: ডিএমপি কমিশনার
যেকোন উদ্ভূত সমস্যা তাৎক্ষণিক মোকাবেলা করার জন্য থানার প্রতিটি অলি গলিতে ওসিদের পদচারণা থাকতে হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি। সোমবার (২০ জানুয়ারি ২০২৫ খ্রি.) বিকেলে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ডিএমপির ৫০টি থানার অফিসার ইনচার্জদের (ওসি) সাথে মতবিনিময়কালে তাদের উদ্দেশে এ কথা বলেন তিনি...
সাঁজোয়া কোরের ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন- ২০২৪ এবং ৯ম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান
ঢাকা, ২০ জানুয়ারি ২০২৫ (সোমবার): আজ (২০ জানুয়ারি ২০২৫) বগুড়া সেনানিবাসস্থ আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুল (এসিসিএন্ডএস) এ সাঁজোয়া কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। সেনাবাহিনী প্রধান আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুলে প...
কুড়িগ্রামে সাবেক প্রতিমন্ত্রী ও ৩ সাংবাদিকসহ ১৮০ জনের বিরুদ্ধে মামলা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সাংসদ জাকির হোসেনের (৫৮) নামেমামলা হয়েছে। এ মামলায় প্রতিমন্ত্রীর ছেলে সাফায়েত বিন জাকির (৩১), স্থানীয় তিন সাংবাদিকসহ এজাহারভুক্ত ৩০ জন এবং অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। গত রোববার (১৯ জানুয়ারি) তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাকৃতরা হলেন, শামীম, মিস্টা...
বাংলাদেশি ও সুইডিশ বাবা :আধুনিক পিতৃত্ব এবং জেন্ডার সমতা নিয়ে ফটোগ্রাফি প্রদর্শনী
২০ জানুয়ারি, চট্টগ্রাম: বাংলাদেশের সুইডেন দূতাবাস, ইউএনডিপি, ইউএনএফপিএ এবং ইউএন উইমেনের সহযোগিতায়, আজ চট্টগ্রামের ডিসি হিল এলাকায় “বাংলাদেশি ও সুইডিশ বাবা” ফটোগ্রাফি প্রদর্শনীর শুরু হয়েছে। প্রদর্শনীটি পিতৃত্বের যথাযথা ভূমিকা এবং পরিবার ও সমাজের ওপর এর গুরুত্বকে তুলে ধরবে। পিতৃত্ব সর্বত্রই পরিবর্তিত হচ্ছে, প্রথাগত রোলের বাইরে এসে এখন দায়...
রূপগঞ্জে বীর হাটাবো চাইনীজ ভার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ
ঢাকা প্রেস আবুল কালাম আজাদ ভূঁইয়া,নিজস্ব প্রতিবেদকঃ- নারায়ণগঞ্জের রূপগঞ্জের বীর হাটাবো চাইনীজ ভার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ফুটবল টুর্নামেন্টে পলখান একাদশ বনাম পাতিরা একাদশ অংশ গ্রহণ করে। এর আগে খেলা দেখতে বিভিন্ন ওয়ার্ড ও পাড়া মহল্লা থেকে শিশু, নারী-পুরুষ সহ সব বয়সের শত শত দর্শনার্থীরা খেলার মাঠের চারপাশে ভ...
স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় যৌতুকের টাকা না দেয়ায় স্ত্রী মৌমিতা আকতার লতার (২৩) হত্যা মামলায় স্বামী নুর মোহাম্মদ নয়ন (২৯) কে মৃত্যুদণ্ড ও একইসাথে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদানের আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ এস.এম নাসিম রেজা এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ন...
পাবনায় মোটরসাইকেল ও অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত ২
পাবনা জেলার কাশিনাথপুরে মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত অটোর মুখোমুখি সংঘর্ষে দুজন মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে কাশিনাথপুর ফুলবাগান মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি পাবনার আমিনপুর থানার বসন্তপুর গ্রামের মো. ইকবালের ছেলে মো. জামিল (২৫)। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।...
আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় হৃদয় মিয়া (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। সে স্থানীয় কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামের মনু মিয়ার ছেলে। দুর্ঘটনাটি ঘটে সোমবার (২০ জানুয়ারি) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের আখাউড়া উপজেলার ছতুরাশরীফ এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির। এসআই জাকির জানান, সকাল ১০টার দিকে হৃদয় মি...
কুড়িগ্রামের উলিপুরে ছাত্রদের মারধরের ঘটনায় আঃলীগের সাবেক সভাপতি গ্রেফতার
কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মতি শিউলীকে(৫৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে পৌর শহরের মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। থানা পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী...
সাতক্ষীরায় সরিষার বাম্পার ফলন ভালো দাম পাওয়ার আশা কৃষকের
সাতক্ষীরায় সয়াবিন তেলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধির ফলে এবছর সরিষা চাষে আগ্রহী হয়েছে সাতক্ষীরা চাষিরা। জেলায় গত বছরের মতো এবারও সরিষার বাম্পার ফলন হয়েছে আমন ধান ওঠার পর থেকে বোরো ধান লাগানোর আগ পর্যন্ত জমি ফাঁকা থাকে। তাই অন্যান্য শাকসবজির পাশাপাশি বাড়তি আয়ের উৎস হিসেবে সরিষার আবাদ করেছেন জেলার অধিকাংশ কৃষক। তবে কৃষি বিভাগ জানান, আবহাওয়া সরিষা চাষে...






























