মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:৫০:৩৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

বদলে যাচ্ছে পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক

বদলে যাচ্ছে পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক

ঢাকা প্রেস নিউজ

 

পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের পোশাক পরিবর্তন হতে যাচ্ছে।
 

সোমবার (২০ ডিসেম্বর) আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
 

ইতোমধ্যে, বৈঠকে বিভিন্ন বাহিনীর প্রতিনিধি দল বিভিন্ন রঙের পোশাক পরে অংশ নিয়েছে। সেখান থেকেই নতুন পোশাকের রং এবং ডিজাইন চূড়ান্ত করা হবে।
 

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে আয়রন, রয়েল ব্লু, ডিপ খাকি, ডিপ ব্লু এবং জলপাইসহ কয়েকটি রঙের পোশাকের মডেল উপস্থাপন করা হয়। সেসব মডেলের মধ্য থেকে প্রতিটি বাহিনীর জন্য আলাদা রঙ চূড়ান্ত করা হয়েছে।
 

উল্লেখ্য, গত ৫ আগস্ট থেকে পুলিশের সংস্কার এবং তাদের পোশাক পরিবর্তনের বিষয়টি আলোচনায় আসে। সেই ধারাবাহিকতায় র‍্যাব, পুলিশ ও আনসারের পোশাক পরিবর্তনের কাজ শুরু হয়। এ নিয়ে গত ১১ আগস্ট অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন ঘোষণা দিয়েছিলেন যে, পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন করা হবে।
 

নতুন এই উদ্যোগ বাহিনীগুলোর কার্যকারিতা ও পরিচিতি আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে।