সর্বশেষ সংবাদ — পাতা ১৯৬
কাল শুক্রবার আন্তঃ একাডেমি কাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ক্রীড়া ডেস্ক: কাল শুক্রবার ১৪ নভেম্বর বিকেল সাড়ে তিনটায়,৩৯ নং ওয়ার্ডস্থ সিডিএ বালুর মাঠে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির ব্যবস্থাপনায় সিজন -৩ এর আন্তঃ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ফাইনালে খেলবে (সবুজ জার্সির) জিয়াউদ্দিন মন্টু স্মৃতি ও (সাদা জার্সি)র প্রয়াত ফুটবলার জানে আলম স্মৃতি। পুরস্কার বিতরণ অনুষ...
সারাদেশে ২০ স্থানে চোরাগোপ্তা হামলা, ঢাকার প্রবেশমুখে কঠোর তল্লাশি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে সারাদেশজুড়ে চোরাগোপ্তা হামলা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত অন্তত ২০টি হামলার খবর পাওয়া গেছে। 🔥 কোথায় কী ঘটেছে ঘটনাগুলোর মধ্যে রয়েছে—একটি ব্যাংক, ১০টি বাস, একটি ট্রেন ও একটি অটোরিকশায় অগ্নিসংযোগ; পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ...
শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর ঘোষণা
জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আগামী সোমবার (১৭ নভেম্বর)। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১২টা ৯ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণার এই তারিখ নির্ধারণ কর...
‘লকডাউন’ কর্মসূচি ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী: পুলিশ সুপার জসিম উদ্দিন
জিহাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ- আওয়ামী লীগের ঘোষিত ও নিষিদ্ধ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে সামনে রেখে রাজধানীর পাশের জেলা নারায়ণগঞ্জে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জেলার জনবহুল ও বাণিজ্যিক এলাকাগুলোতে ইতোমধ্যেই কড়া নজরদারি শুরু হয়েছে। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন...
আ.লীগের লকডাউন ঠেকাতে হাসনাত আবদুল্লাহই যথেষ্ট: নাসিরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আগামীকাল আওয়ামী লীগের সম্ভাব্য লকডাউন নিয়ে সব দল মাঠে থাকবে। তিনি বলেন, "আওয়ামী লীগকে মাঠে প্রতিহত করার জন্য আমাদের এক হাসনাত আবদুল্লাহই যথেষ্ট। তিনি বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম effectively বন্ধ করে দিয়েছেন।" বুধবার (১২ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কক মিলনা...
আড়াইহাজারে নিষিদ্ধ সংগঠনের ৮ নেতাকর্মী গ্রেফতার: ককটেল, পেট্রোল ও বিস্ফোরক জব্দ
বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা পুলিশ ১২ নভেম্বর ২০২৫ খ্রিঃ রাত ৪:১৫ ঘটিকায় আড়াইহাজার পৌরসভার কৃষ্ণপুরা থেকে গাজিপুরা যাওয়া পাকা রাস্তার উপর, বড় দিঘীরপাড় বিশ্বনবী একাডেমী কেজি স্কুলের সামনে অভিযান চালিয়ে নিষিদ্ধ একটি সংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন: (১) মোসাঃ বীনা আক্তার (৫৬), কাঠালি...
মিরপুরে সনি সিনেমা হলের সামনে বাসে আগুন: আতঙ্ক ছড়িয়ে পড়ল এলাকা জুড়ে
রাজধানীর মিরপুরে সনি সিনেমা হলের সামনে দুর্বৃত্তদের দ্বারা একটি বাসে আগুন লাগানো হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর-১ এলাকায় এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা এবং পুলিশ জানায়, হঠাৎ কয়েকজন মোটরসাইকেল আরোহী শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেন। এ সময় আশেপাশের মানুষ আতঙ্কে ছুটতে শুরু করেন। ঘটনার পর পুরো এলাকা আতঙ্কে ভরে ওঠে। শাহ আলী থানার...
হত্যাচেষ্টা মামলায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম এবং আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। বুধবার (১২ নভেম্বর) ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম ওয়াহিদুজ্জামান এই আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জানিয়েছেন, আসামিরা জামিনের শর্...
নির্বাচন হবে জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: ড. মুহাম্মদ ইউনূস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হবে। বুধবার (১২ নভেম্বর) তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কানাডার সাত সদস্যের সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা জানান। ভোটের পাশাপাশি তিনি প্রতিনিধি দলকে দেশব্যাপী সংস্কার প্রক্রিয়া সম্পর্কেও অবহিত করেন।...
ব্রাহ্মণবাড়িয়ার কুটিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে এই আগুনের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় এক কোটি টাকারও বেশি সম্পদের ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে হঠাৎ বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আ...
রাজধানীর বাড্ডায় বাসায় ঢুকে যুবককে গুলি করে হত্যা
রাজধানীর মধ্য বাড্ডায় বাসার ভেতরে গুলি করে মামুন শিকদার (৩৯) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ৪টার দিকে মধ্য বাড্ডার কমিশনার গলির খ-১৯৮ নম্বর একটি দুইতলা টিনশেড বাড়ির নিচতলা থেকে মামুনের মরদেহ উদ্ধার করে পুলিশ...
পুঠিয়ায় আম চাষে ক্ষতি, কলা চাষে আশার আলো
মোঃ শফিকুল ইসলাম চারঘাট (রাজশাহী): রাজশাহী জেলার পুঠিয়া একসময় বিখ্যাত ছিল সুস্বাদু আমের জন্য। তবে এখন চিত্র পাল্টেছে—আম চাষে লোকসান গুনে কৃষকেরা ঝুঁকছেন কলা চাষের দিকে। কম পরিশ্রম, তুলনামূলক কম খরচ ও বেশি মুনাফার কারণে দিনদিন এ অঞ্চলে কলা চাষ জনপ্রিয় হয়ে উঠছে। ফলে কলা এখন শুধু একটি কৃষিপণ্য নয়, অনেকের কাছে এটি অর্থনৈতিক স্বাবলম্বিতার নতুন পথ। ...
নতুন বেতন কাঠামোর রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার: অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রেস : অন্তর্বর্তী সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর একটি প্রাথমিক রূপরেখা তৈরি করে যাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি আশা প্রকাশ করেছেন, পরবর্তী সরকার এই কাঠামোটি গুরুত্বসহকারে বাস্তবায়নের উদ্যোগ নেবে বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বি...
সুশাসনের জন্য নাগরিক—সুজনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জে: বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ:- সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুজন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার (১২ অক্টোবর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সুজন জেলা সভাপতি ধীমান সাহা জুয়েলের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনা...
রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন নিছক দুর্ঘটনা: ডিএমপি’র স্পষ্টীকরণ
রাজধানীর কাকরাইল মোড়ে রমনা থানার সামনে পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন লাগার ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (১২ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রমনা থানার সামনে পুলিশের একটি সিঙ্গেল কেবিন পিকআপ যান্ত্র...
পৃথক দুটি অভিযানে ময়মনসিংহে র্যাব-১৪’র হাতে ২ পলাতক আসামি গ্রেফতার
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ সদর কোম্পানি, র্যাব-১৪, পৃথক দুটি অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে। তারা হলেন— আশিকুর রহমান রোমান (২৭) ও মনির হোসেন ওরফে জুম্মন (৩৮)। র্যাব সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আশিকুর রহমান রোমানকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব সদ...
সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবারও বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। বিজিবির নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে ১১ নভেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮২/৪-এস থেকে প্রায় ২০ গজ ভেতরে, শিবগঞ্জ...
নজরুল তুমি বাঙালির ক্ষুধা
তাছলিমা আক্তার মুক্তা নজরুল তুমি বাংলার আলো বাঙালির মনের ক্ষুধা , নজরুল তুমি বাংলার অলংকার প্রাণের প্রণয়ী সুধা। নজরুলের প্রেমে বাঙালি মত্ত তার কবিতা গানের পাগল , তার কবিতায় মিশে আছে কোটি জনতার কথা ও মনোবল। মুসলিমের জন্য তিনি লিখেছেন ইসলামী শত শত গজল , রাসুলের শানে লিখিত নাত পঠনে আজো বাঁধে দল। নারী পুরুষের সমতার তরী ভাসিয়ে দিয়ে...






























