শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৪:৩৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

পৃথক দুটি অভিযানে ময়মনসিংহে র‌্যাব-১৪’র হাতে ২ পলাতক আসামি গ্রেফতার

পৃথক দুটি অভিযানে ময়মনসিংহে র‌্যাব-১৪’র হাতে ২ পলাতক আসামি গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:


 

ময়মনসিংহ সদর কোম্পানি, র‌্যাব-১৪, পৃথক দুটি অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে। তারা হলেন— আশিকুর রহমান রোমান (২৭) ও মনির হোসেন ওরফে জুম্মন (৩৮)।
 

র‌্যাব সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আশিকুর রহমান রোমানকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব সদস্যরা গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করেন। পরে ১১ নভেম্বর ২০২৫ তারিখ রাত ১০টা ১৫ মিনিটে কোতোয়ালী থানাধীন চরপাড়া মির্জা প্যাথলজির সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
 

একই রাতে, র‌্যাব-১৪ এর অপর একটি দল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আরেক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মনির হোসেন ওরফে জুম্মনের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে রাত ১০টা ৪৫ মিনিটে কোতোয়ালী থানার চরপাড়া এলাকায় সেবা ফার্মেসির পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
 

গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রয়েছে। র‌্যাব জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।