শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৩:২৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

সীতাকুণ্ডে বিএনপির বিক্ষোভ মিছিল: শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে স্লোগানে মুখর জনপদ

সীতাকুণ্ডে বিএনপির বিক্ষোভ মিছিল: শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে স্লোগানে মুখর জনপদ

সীতাকুণ্ড প্রতিনিধিঃ


 

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে শেখ হাসিনার ১৭ বছরের দুঃশাসনের প্রতিবাদে এবং জুলাই-আগস্ট বিপ্লবে নিহত শহীদদের হত্যার বিচার দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
 

বেলা বারোটায় সীতাকুণ্ড বাজারের দক্ষিণ দিক থেকে শুরু হওয়া মিছিলটি উত্তর দিক প্রদক্ষিণ করে কলেজ রোডের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
 

মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য ও সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ কে এম শামসুল আলম আজাদ।
 

সমাবেশে সভাপতির বক্তব্যে এ কে এম শামসুল আলম আজাদ বলেন,

“বাংলাদেশে আজ গণতন্ত্র নিঃশেষ। শেখ হাসিনার দুঃশাসনে জনগণ দমবন্ধ অবস্থায় দিন কাটাচ্ছে। বিএনপির হাজারো নেতা-কর্মীকে গুম, খুন ও কারাগারে পাঠিয়ে দেশকে এক ব্যক্তির দাসত্বে পরিণত করা হয়েছে। আমরা সেই অবিচারের বিচার চাই। জুলাই-আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছেন, তাদের রক্ত বৃথা যাবে না—এই দুঃশাসনের অবসান শিগগিরই ঘটবে।”

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন—
সীতাকুণ্ড পৌরসভা বিএনপির ৩ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, ৪ নং ওয়ার্ড সভাপতি আলমগীর মোহাম্মদ ইমরান, ৮ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক আইনবিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসাইন লাভলু, ১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম বাবুল, ২ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুল আলিম রুবেল, ৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ নুরুল মুস্তাফা, ৪ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শামসুল আলম, ৫ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, ৬ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোহাম্মদ জামশেদ উদ্দিন, ৯ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন, পৌরসভা শ্রমিক দলের সভাপতি মোঃ গোলাম ছাদেক, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মাসুম, সাবেক সদস্য সচিব মহিদুল ইসলাম আবির, পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জামাল উদ্দিন রাজু, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন রিফাত, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ রেজাউল করিম রেজা, যুবদল নেতা মোহাম্মদ মেহেদী হাসান জনি, মোঃ আকবর হোসেন, কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, ছাত্রদল নেতা মোঃ শাহাবুদ্দিন, মোঃ সুমন ও মোঃ রাতুলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

 

মিছিল শেষে নেতৃবৃন্দ শেখ হাসিনার পদত্যাগ এবং নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিও পুনর্ব্যক্ত করেন।