শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৩:৫৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

সুশাসনের জন্য নাগরিক—সুজনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জে: বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

সুশাসনের জন্য নাগরিক—সুজনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জে: বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ:-


 

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুজন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

সুশাসনের জন্য নাগরিক—সুজনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জে: বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত


 

বুধবার (১২ অক্টোবর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সুজন জেলা সভাপতি ধীমান সাহা জুয়েলের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনা হয়। “শুভ জন্মদিন সুজন” শ্লোগানে মুখরিত এই শোভাযাত্রা নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বালুর মাঠ এলাকার রূপসী বাংলা কনভেনশন হলে গিয়ে শেষ হয়।
 

শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুজন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ধীমান সাহা জুয়েল। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণদের সংগঠন ‘৫০ উর্ধ্ব কফি হাউস শেষ বেলা’র সভাপতি ও সাংবাদিক মো. শাহ আলম, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির আহ্বায়ক শফিকুর রহমান আরজু, বিশিষ্ট কবি ও সাহিত্যিক কাজী আনিসুর রহমান হীরা, ‘মায়ের আঁচল’ সাহিত্য ও সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা এবং দৈনিক ডেসটিনির নারায়ণগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ হারুনুর রশিদ হারুন, ‘সৃষ্টি’ গ্রুপ থিয়েটার ও সেবা সংস্থার নির্বাহী সভাপতি মো. আশাব উদ্দিন, সহ-সভাপতি এম. আর. হায়দার রানা ও অ্যাডভোকেট শাহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক মো. আশরাফুল হক আশু, সহ-সম্পাদক মাকসুদা ইয়াসমিন ও সাবিত আল হাসান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক রাজলক্ষ্মী, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক তালুকদার আব্দুল্লাহ আল ফারুক রিংকু এবং কার্যনির্বাহী সদস্য সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস. এম. জহিরুল ইসলাম বিদ্যুৎসহ আরও অনেকে।
 

এছাড়াও উপস্থিত ছিলেন শফিকুর রহমান, রাকিবুল ইফতি, আজমাত মৃধা, জিয়াউর রহমান, হারুনুর রশিদ, মিজানুর রহমান সুমন ও মো. হুমায়ুন কবির প্রমুখ।
 

বক্তারা তাদের বক্তব্যে নারায়ণগঞ্জের নাগরিক জীবনের নানা সমস্যা তুলে ধরেন—বিশেষ করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ও খানপুর ৩০০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতি, নগরীর যানজট, এবং বিভিন্ন সরকারি দপ্তরে নাগরিক সেবা পেতে সাধারণ মানুষের ভোগান্তি ইত্যাদি বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। এসব সমস্যার সমাধানে সুজনকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।
 

সভায় অংশগ্রহণকারীরা “সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তুলি” স্লোগানে অনুপ্রাণিত হয়ে লিখিতভাবে তিনটি করে নাগরিক উন্নয়ন প্রস্তাবনা জমা দেন।


অনুষ্ঠানের শেষে সভাপতি ধীমান সাহা জুয়েল ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী বক্তব্য প্রদান করেন। পরে কেক কেটে আনন্দঘন পরিবেশে সুজনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সম্পন্ন হয়।