সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৭:৫১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হত্যাচেষ্টা মামলায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

হত্যাচেষ্টা মামলায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম এবং আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
 

বুধবার (১২ নভেম্বর) ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম ওয়াহিদুজ্জামান এই আদেশ দেন।
 

বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জানিয়েছেন, আসামিরা জামিনের শর্ত না মানায় আদালত তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
 

আদালতের প্রসেস সার্ভার রিপন মিয়া বলেন, নিয়মিত হাজিরা না দেওয়ায় বাদীপক্ষের আইনজীবী জামিন বাতিলের আবেদন করেন। শুনানি শেষে বিচারক সেই আবেদন মঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানার নির্দেশ দেন।
 

নথি অনুযায়ী, গত ২১ জুন মীমাংসার নাম করে হাতিরঝিল এলাকায় এক বাসায় বাদী রিয়া মনির পরিবারকে ডাকা হয়। সেখানে হিরো আলমসহ ১০–১২ জন তাদের ওপর গালাগাল এবং হামলা চালায়। এই সময় রিয়ার শরীরে আঘাত লাগে এবং তার গলার দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন চুরি হয়।
 

ঘটনার পর ২৩ জুন রিয়া মনি হাতিরঝিল থানায় মামলা করেন। হিরো আলম পরে জামিন পান, তবে নিয়মিত হাজিরা না দেওয়ায় আদালত তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।