শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০২:২২:৫৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।
 

ড. ইউনূস বলেন, “আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে আমরা সব প্রস্তুতি নিচ্ছি। ওই একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে।”
 

তিনি আরও জানান, গত নয় মাস ধরে ‘জাতীয় ঐকমত্য কমিশন’ রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে এসেছে। এর ফলাফল হিসেবে সংবিধানের গুরুত্বপূর্ণ ৩০টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়ে উঠেছে। “এটি দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য এক ইতিবাচক ও আশাব্যঞ্জক দিক,” বলেন প্রধান উপদেষ্টা। এজন্য তিনি কমিশন ও সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানান।
 

ড. ইউনূস বলেন, “যেসব বিষয়ে এখনো সম্পূর্ণ ঐকমত্য হয়নি, সেগুলোর পার্থক্য খুব বেশি নয়। বাস্তবায়নের ধরন নিয়েই মূলত মতভেদ রয়েছে—কেউ আইনের মাধ্যমে করতে বলছে, কেউ অধ্যাদেশের মাধ্যমে। এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক অংশ।”
 

তিনি আরও জানান, আসন্ন গণভোটে চারটি প্রশ্ন থাকবে এবং ভোটারদের প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে ‘হ্যাঁ’ অথবা ‘না’ দিয়ে।