শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০২:২৩:৪৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

আ. লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রশিবিরের ব্যানার, পরিত্যক্ত আসবাবে আগুন

আ. লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রশিবিরের ব্যানার, পরিত্যক্ত আসবাবে আগুন

রাজধানীর গুলিস্তানে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মের নেতাকর্মীরা সেখানে অবস্থান নিতে শুরু করেন।
 

সকালে দেখা যায়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের ‘অবস্থান কর্মসূচি’ এবং জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সংগঠন ‘জুলাইযোদ্ধা সংসদ’-এর ব্যানার টাঙানো হয়েছে আওয়ামী লীগ কার্যালয়ের সামনের দেয়ালে। পাশাপাশি ‘ইনকিলাব মঞ্চ’-এর নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।
 

বিক্ষোভকারীরা জানান, আওয়ামী লীগের সৃষ্ট নাশকতা ও অরাজকতার প্রতিবাদে তাঁরা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। একই সঙ্গে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা এবং আসন্ন ১৭ নভেম্বরের রায়ে শেখ হাসিনাসহ তিন আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
 

এক পর্যায়ে উত্তেজিত বিক্ষোভকারীরা ভবনের ভেতরে থাকা পরিত্যক্ত আসবাবপত্র একত্র করে তাতে আগুন ধরিয়ে দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।