শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৪:১৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন নিছক দুর্ঘটনা: ডিএমপি’র স্পষ্টীকরণ

রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন নিছক দুর্ঘটনা: ডিএমপি’র স্পষ্টীকরণ

রাজধানীর কাকরাইল মোড়ে রমনা থানার সামনে পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন লাগার ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
 

বুধবার (১২ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রমনা থানার সামনে পুলিশের একটি সিঙ্গেল কেবিন পিকআপ যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে। পরে মেরামতের জন্য একজন মেকানিক আনা হয়। বারবার চেষ্টা করেও গাড়িটি সচল করা সম্ভব না হলে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যায়। এতে মেকানিক সামান্য আহত হন।
 

ডিএমপি আরও জানায়, ঘটনাটিকে সামাজিক মাধ্যমে কেউ কেউ ভিন্নভাবে প্রচার করছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন। প্রকৃতপক্ষে এটি ছিল একটি দুর্ঘটনা। এ বিষয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য সকলকে অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
 

উল্লেখ্য, এর আগে একইদিন সকালে রাজধানীর উত্তরায় ইঞ্জিন ওভারহিট হয়ে একটি মাইক্রোবাসে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।