শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৩:২৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

নজরুল তুমি বাঙালির ক্ষুধা 

নজরুল তুমি বাঙালির ক্ষুধা 

তাছলিমা আক্তার মুক্তা
 

নজরুল তুমি বাংলার আলো 
বাঙালির মনের ক্ষুধা  , 
নজরুল তুমি বাংলার অলংকার 
প্রাণের প্রণয়ী সুধা।

 

নজরুলের প্রেমে বাঙালি মত্ত 
তার কবিতা গানের পাগল , 
তার কবিতায় মিশে আছে কোটি
জনতার কথা ও মনোবল। 

 

মুসলিমের জন্য তিনি লিখেছেন 
ইসলামী শত শত গজল , 
রাসুলের শানে  লিখিত নাত  
পঠনে আজো বাঁধে দল। 

 

নারী পুরুষের সমতার তরী 
ভাসিয়ে দিয়ে গেছেন তিনি  , 
তার কবিতা গানে আজো বাঙালি
আনন্দে বিমোহিত প্রতিদিন। 

 

কৃষক শ্রমিক কুলি দিনমজুর 
সকলে আমরা সকলের তরে , 
মানুষ আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব
তিনি লিখে গেছেন জীবন ভরে। 

 

বাংলা ভাষা ভাষি আর বাঙালি 
থাকবে যতোদিন এ মাটিতে , 
নজরুল তুমি জাতীয় কবি 
ধরে রাখবো নিজেদের ঘাটিতে।