শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৩:৫৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

রাজধানীর বাড্ডায় বাসায় ঢুকে যুবককে গুলি করে হত্যা

রাজধানীর বাড্ডায় বাসায় ঢুকে যুবককে গুলি করে হত্যা

রাজধানীর মধ্য বাড্ডায় বাসার ভেতরে গুলি করে মামুন শিকদার (৩৯) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
 

মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ৪টার দিকে মধ্য বাড্ডার কমিশনার গলির খ-১৯৮ নম্বর একটি দুইতলা টিনশেড বাড়ির নিচতলা থেকে মামুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
 

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান জানান, বাসার মেঝে থেকে মামুনের মরদেহ উদ্ধার করা হয়। তার থুতনির নিচে গুলির চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও বলেন, যেখানে মরদেহটি পাওয়া গেছে, সেটি নিহত মামুনের নিজ বাসা নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক কারবারিদের অভ্যন্তরীণ বিরোধ থেকেই এ হত্যাকাণ্ডের সূত্রপাত। তবে বিস্তারিত তদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে।
 

তিনি আরও জানান, নিহতের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা গেছে। তার বাবার নাম আব্দুল মালেক শিকদার এবং স্থায়ী ঠিকানা পটুয়াখালীর দুমকি উপজেলার আগলী গ্রামে। এখনো নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং একটি মামলা প্রক্রিয়াধীন।