শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৩:৫৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 


ময়মনসিংহে ২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা–২০২৫ এর জেলা পর্যায়ের বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 


আজ ১৩ নভেম্বর বৃহস্পতিবার  ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার।
 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমার বিশ্বাস, তারুণ্যের উৎসব ২৪-এর এই গ্রাফিতি ও চিত্রাঙ্কন আমাদের অন্তরের গভীরে সৃষ্টিশীলতার নতুন অনুপ্রেরণা জাগিয়ে তুলবে।
 

তিনি আরো বলেন, তারুণ্য মানেই উদ্যম, স্বপ্ন ও সৃষ্টিশীলতা। তরুণ প্রজন্মই ভবিষ্যতের নেতৃত্ব দেবে। তাদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে এ ধরনের প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক।