শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৩:০৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

সড়কে গাছ ফেলে ডাকাতি: খবর পেয়ে অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ কর্মকর্তা

সড়কে গাছ ফেলে ডাকাতি: খবর পেয়ে অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ কর্মকর্তা

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা  প্রতিনিধি:


 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা জুমারপাড়ায় সড়কে গাছ ফেলে ডাকাতির খবর পেয়ে অভিযানে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঝিলিম ইউনিয়নের জুমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
 

আহত পুলিশ কর্মকর্তা আমনুরা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম (৪৭)। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।
 

পুলিশ সূত্রে জানা যায়, জরুরি সহায়তা নম্বর ৯৯৯-এ ফোন করে স্থানীয়রা জানান, সড়কে গাছ ফেলে ডাকাতরা অবস্থান নিয়েছে। খবর পেয়ে এসআই নুরুল ইসলাম মোটরসাইকেলে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন। পথে চেকপোস্টে থাকা সদস্যদের বিষয়টি অবহিত করে তিনি একাই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এ সময় দুর্বৃত্তরা তাকে একা পেয়ে হামলা চালায় এবং হাতে-পায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপায়।
 

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালিয়ে যায়। আহত এসআই নুরুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
 

তিনি আরও বলেন, “এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।”