সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৯:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নির্বাচন হবে জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: ড. মুহাম্মদ ইউনূস

নির্বাচন হবে জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হবে।
 

বুধবার (১২ নভেম্বর) তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কানাডার সাত সদস্যের সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা জানান।


ভোটের পাশাপাশি তিনি প্রতিনিধি দলকে দেশব্যাপী সংস্কার প্রক্রিয়া সম্পর্কেও অবহিত করেন। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা সংকট মোকাবেলার উপায় নিয়েও আলোচনা হয়।

 

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “রোহিঙ্গাদের কার্যকর সমাধান হলো তাদের নিজ দেশে ফিরে যাওয়া।”


প্রতিনিধিদলের নেতা সিনেটর সালমা আতাউল্লাহজান রোহিঙ্গা ইস্যুতে কানাডার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতার আশ্বাস দেন।