সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৮:৩২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বৃহস্পতিবার ফুল কোর্ট সভা আহ্বান করেছেন প্রধান বিচারপতি

বৃহস্পতিবার ফুল কোর্ট সভা আহ্বান করেছেন প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে ফুল কোর্ট সভা আহ্বান করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
 

আগামী বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হবে।
 

সোমবার (২৪ নভেম্বর) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আতিকুস সামাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সভার এই তথ্য জানানো হয়েছে।
 

সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, ফুল কোর্ট সভায় অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদোন্নতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
 

উল্লেখ্য, ফুল কোর্ট সভা হলো বিচারপতিদের মতামত প্রকাশের নিজস্ব প্ল্যাটফর্ম, যেখানে নীতিনির্ধারণী নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে।