সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৭:০১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ট্রাইব্যুনাল ও বিচারকদের নিয়ে অবমাননাকর কনটেন্ট অপসারণের নির্দেশ

ট্রাইব্যুনাল ও বিচারকদের নিয়ে অবমাননাকর কনটেন্ট অপসারণের নির্দেশ

জুলাই মাসের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাসীনতা হারানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে ঘোষিত রায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাইব্যুনাল ও বিচারকদের নিয়ে অবমাননাকর ছবি, ভিডিও ও মন্তব্য ছড়িয়ে পড়ায় তা দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
 

রোববার স্বপ্রণোদিত হয়ে ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার ও সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করে আগামী ৩ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।
 

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করে। রায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিচারকদের ছবি-ভিডিও ব্যবহার করে অবমাননাকর মন্তব্য প্রচারিত হয়, যা ট্রাইব্যুনালের নজরে আসে।
 

আদেশে ট্রাইব্যুনাল মন্তব্য করে, মত প্রকাশের স্বাধীনতা ও বাকস্বাধীনতা সবার অধিকার হলেও তা অবশ্যই দেশের প্রচলিত আইন ও শালীনতার সীমার মধ্যে থাকতে হবে।
 

আদেশ ঘোষণার সময় প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এম. এইচ. তামিমসহ অন্যান্যরা। এছাড়া আসামিপক্ষের আইনজীবী ও গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন।