শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৫:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ সাময়িকভাবে বন্ধ ঘোষণা

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ সাময়িকভাবে বন্ধ ঘোষণা

সারাদেশে ভূমিকম্পের পর উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ চলতি মাসের ৩০ নভেম্বর পর্যন্ত সকল একাডেমিক কার্যক্রম ও পরীক্ষা স্থগিত করে কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
 

রবিবার কলেজের অধ্যক্ষ ডা. মাজহারুল ইসলাম শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

এসময় কলেজ কর্তৃপক্ষ ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দিলেও অনেক শিক্ষার্থী এখনো হলে অবস্থান করছেন বলে জানা গেছে। অধ্যক্ষ বলেন,
“দেশজুড়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় কলেজ বন্ধ রেখে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখনো অনেক শিক্ষার্থী হলে অবস্থান করছেন।”

 

তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সময়ে একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু করার তারিখ ঘোষণা করা হবে।