শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৬:৪৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা

দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি আরও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
 

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, “প্রাথমিকভাবে সাগরে লঘুচাপটি দ্রুত তৈরি হওয়ার কথা ছিল। তবে ধীরে ধীরে এটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হচ্ছে। এর গতিপথ পূর্বে বাংলাদেশের দিকে থাকলেও বর্তমানে ভারতের দিকে সরে এসেছে। বাংলাদেশে এটি আঘাত হানবে কিনা তা এখনও নিশ্চিত নয়। বৃষ্টি হওয়ার সম্ভাবনা নিয়েও পরে বিস্তারিত বলা যাবে।”
 

আজ রোববার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, গতকালের লঘুচাপটি এখন পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং আরও ঘণীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
 

এছাড়া, আজ সারাদেশে আবহাওয়া আংশিক মেঘলা এবং শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার দিকে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।