শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৬:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:


 

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা নভেম্বর/২০২৫ এর জন্য আজ ২৩ নভেম্বর (রবিবার) সকাল ৯টা ৩০ মিনিটে পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড)-এ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশের পুলিশ সুপার কাজী আখতার উল আলম।

 

কল্যাণ সভার শুরুতে পবিত্র কোরআন ও অন্যান্য ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। এরপর অক্টোবর/২০২৫ মাসে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কার প্রদান করা হয়।


পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ

১️⃣ শ্রেষ্ঠ সার্কেল অফিসার
    মোঃ মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল)

২️⃣ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)
    মোঃ আল মামুন সরকার, ওসি, ধোবাউড়া থানা

৩️⃣ শ্রেষ্ঠ এসআই
    এসআই (নিরস্ত্র) মোঃ মোশারফ হোসেন, ভালুকা মডেল থানা

৪️⃣ শ্রেষ্ঠ এএসআই
    এএসআই (নিরস্ত্র) মোঃ আলী হোসেন, কোতোয়ালী মডেল থানা

৫️⃣ শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী কর্মকর্তা
    এসআই (নিরস্ত্র) মোঃ মাকসুমুল হাসান খালিদ, কোতোয়ালী মডেল থানা

৬️⃣ শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা
    এসআই (নিরস্ত্র) মোঃ মাসুদ জামালী, কোতোয়ালী মডেল থানা

৭️⃣ সর্বোচ্চ পরোয়ানা নিষ্পত্তিকারী কর্মকর্তা
    এএসআই (নিরস্ত্র) মোঃ মির্জা ওয়াসিম, ত্রিশাল থানা

৮️⃣ শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী কর্মকর্তা
    এএসআই (নিরস্ত্র) মোঃ আকরাম হোসেন, ত্রিশাল থানা

৯️⃣ সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী কর্মকর্তা
    টিএসআই মোঃ নুরুজ্জামান, সদর ট্রাফিক


সভায় সিদ্ধান্ত ও আলোচ্য বিষয়

কল্যাণ সভায় জেলা পুলিশের সদস্যদের কল্যাণসংশ্লিষ্ট বিগত সভায় প্রস্তাবিত অসুবিধা ও আবেদনের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয়।
পরে চলতি মাসে প্রাপ্ত আবেদনের প্রেক্ষিতে সদস্যদের বিভিন্ন সমস্যার সমাধানে কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


অপরাধ পর্যালোচনা সভা

কল্যাণ সভা শেষে সকাল ১১টা ১৫ মিনিটে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অক্টোবর/২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার কাজী আখতার উল আলম।

 

তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য সকল কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন।
 

সভায় আলোচিত প্রধান বিষয়সমূহঃ
🔹 জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি
🔹 মাদকদ্রব্য উদ্ধার অগ্রগতি
🔹 মূলতবি মামলা
🔹 গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি
🔹 স্পর্শকাতর মামলার অগ্রগতি

 

সভায় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।