শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৫:৩৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গত দেড় বছরের মধ্যে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের আগে আইনশৃঙ্খলার অবনতির কোনো আশংকা নেই।
 

আজ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচনের সময় মিছিল-মিটিংয়ের সংখ্যা বৃদ্ধি পাবে, তবে আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব।
 

লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, দায়িত্ব গ্রহণের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি তলানিতে ছিল, কিন্তু গত দুই বছরের প্রচেষ্টায় তা অনেক উন্নত হয়েছে।
 

ভূমিকম্প প্রতিরোধ ও করণীয় বিষয়ে তিনি বলেন, বিশ্বের অনেক দেশে এমন মোবাইল অ্যাপ ব্যবহার হয় যা ভূমিকম্পের ১০ সেকেন্ড আগে সতর্কতা জানায়। বাংলাদেশেও এ ধরনের আগাম সতর্কতামূলক অ্যাপ চালু করা সম্ভব কি না, তা নিয়ে ভাবনা চলছে।
 

উপদেষ্টা নগর এলাকায় উন্মুক্ত জায়গার ঘাটতি উল্লেখ করে ভবন নির্মাণে বিল্ডিং কোড অনুসরণের আহ্বান জানান। তিনি বলেন, অগ্নিকাণ্ড ও অন্যান্য দুর্যোগে ফায়ার সার্ভিস কার্যক্রম ইতোমধ্যেই সক্ষমতা প্রদর্শন করেছে, তবে বড় ধরনের ভূমিকম্প হলে সবাইকে একসাথে কাজ করতে হবে।
 

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, সিনিয়র সচিব নাসিমুল গনি প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস