শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৬:০০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:


 

ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে আজ ২৩ নভেম্বর (রবিবার) সকাল ৭টা ৩০ মিনিটে নভেম্বর-২০২৫ মাসের মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
 

প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম। পরিদর্শন শেষে তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে কর্মকর্তা ও ফোর্সদের করণীয় এবং বর্জনীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি চমৎকার ও শৃঙ্খলাবদ্ধ প্যারেড প্রদর্শনের জন্য উপস্থিত সবার প্রশংসা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
 

প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন মোঃ রাকিবুর রহমান, সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল), ময়মনসিংহ।
 

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেনঃ

  • মোঃ আবদুল্লাহ্ আল্-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)

  • মোঃ আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)

  • মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)

  • মোঃ সোহরোয়ার্দী হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)

  • দেবাশীষ কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল)

  • মনতোষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল)

  • এস এম হাসান ইস্রাফীল, সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল)

  • তাহমিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (এসএএফ)

  • মোঃ মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল)
     

এছাড়াও জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ এবং জেলা পুলিশের সকল ইউনিটের প্রতিনিধিবৃন্দ প্যারেডে উপস্থিত ছিলেন।