সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০২:২০:২১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইউক্রেন সংকট নিয়ে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা ‘রুশ ইচ্ছাপত্র’ নয় : যুক্তরাষ্ট্র

ইউক্রেন সংকট নিয়ে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা ‘রুশ ইচ্ছাপত্র’ নয় : যুক্তরাষ্ট্র

ইউক্রেনের চলমান সংঘাত নিরসনে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২৮ দফা পরিকল্পনা রাশিয়ার কোনো ‘ইচ্ছাপত্র’ নয় বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। শনিবার একদল মার্কিন সিনেটরের অভিযোগ প্রত্যাখ্যান করে এ বক্তব্য জানানো হয়।
 

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, কিছু সিনেটর দাবি করেছেন যে শনিবার সকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং জানান— ট্রাম্প আসলে রাশিয়ার ইচ্ছা অনুযায়ী একটি পরিকল্পনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন।
 

তবে বিষয়টি অস্বীকার করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লিখেছেন, “এই দাবি সম্পূর্ণ মিথ্যা। রুবিওসহ পুরো প্রশাসন বারবার পরিষ্কার করেছে যে পরিকল্পনাটি যুক্তরাষ্ট্রের নিজস্ব উদ্যোগে তৈরি। এতে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষের মতামত অন্তর্ভুক্ত করা হয়েছে।”

সূত্র: বাসস