শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৬:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

ময়মনসিংহে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট পরিচালনা

ময়মনসিংহে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট পরিচালনা

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:


 

ময়মনসিংহ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে আজ ২৩ নভেম্বর, রবিবার, ময়মনসিংহ সদর উপজেলার ঢাকা বাইপাস এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
 

অভিযান চলাকালে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ লঙ্ঘনের দায়ে মোট ৪টি যানবাহনকে ১১,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ৮টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
 

অভিযানে নেতৃত্ব দেন ময়মনসিংহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরহাদ হোসেন এবং নাজিয়া নূর লিয়া। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রুকন মিয়া। অভিযান পরিচালনায় ময়মনসিংহ জেলা পুলিশের একটি দল সহযোগিতা প্রদান করে।
 

জনস্বার্থে শব্দদূষণ প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানা গেছে।