সর্বশেষ সংবাদ — পাতা ১৮৯
বন্দরটিলায় আজিমুশশান নূরানী মাহফিলে প্রধান বক্তা সৈয়দ হাসান আল আহযারী
হোসেন বাবলা, চট্টগ্রাম: “ইসলাম শান্তির বার্তা নিয়ে কেয়ামত পর্যন্ত আলোর পথ দেখাবে” নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা কাঁচাবাজার দোকান মালিক সমিতির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে আয়োজন করা হয় আজিমুশশান নূরানী মাহফিল। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আল আযহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও গাউসুল আজম রেলও...
অনন্তের পথে কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র, মুম্বাইয়ে শেষ বিদায়
গুজবকে সত্যিতে রূপ দিয়ে চিরবিদায় নিলেন বলিউডের কিংবদন্তি ধর্মেন্দ্র। সোমবার সকালে মুম্বাইয়ের জুহুর নিজ বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৯ বছর—আর মাত্র কয়েকদিন পরই তিনি পা দিতেন নব্বইয়ে। পরিবার থেকে এখনো আনুষ্ঠানিক বিবৃতি না এলেও দ্য হিন্দু, এনডিটিভি, ফিল্মফেয়ারসহ ভারতের শীর্ষ গণমাধ্যমগুলো মৃত্যুসংবাদটি নিশ্চিত করেছে। পবন হংসে চলছে...
নৌবাহিনীর বি/২০২৫ ব্যাচের নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
আরিফুজ্জামান (সাগর): বাংলাদেশ নৌবাহিনীর বি/২০২৫ ব্যাচের নবীন নাবিকদের বুটক্যাম্প প্রশিক্ষণ মনোমুগ্ধকর শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে সফলভাবে শেষ হয়েছে। আজ সোমবার (২৪ নভেম্বর ২০২৫) পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাস...
ডিসি–ইউএনও পাঠিয়ে বাজার নিয়ন্ত্রণ কঠিন, সমাধানে প্রয়োজন রাজনৈতিক সরকার: অর্থ উপদেষ্টা
জিনিসপত্রের মূল্য নিয়ন্ত্রণে প্রশাসনিক পদক্ষেপ—যেমন ডিসি বা ইউএনও পাঠানো—কার্যকরভাবে ফল দেয় না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, এই সমস্যার টেকসই সমাধানের জন্য একটি রাজনৈতিক সরকারের প্রয়োজন, যারা নৈতিক শক্তি ও সংগঠিত কাঠামোর মাধ্যমে বাজার নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারে। সোমবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত...
চ্যালেঞ্জ থাকলেও গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হওয়া উচিত: অর্থ উপদেষ্টা
গণভোট ও আগামী জাতীয় সংসদ নির্বাচন একদিনে আয়োজন করা উচিত বলে মত দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি মনে করেন, বিষয়টি চ্যালেঞ্জিং হলেও এ চ্যালেঞ্জ গ্রহণ করেই এগিয়ে যেতে হবে। সোমবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। প্রধান নির্বাচন কমিশনার আগে বলেছেন যে, একই দিনে...
রামপুরা হত্যাকাণ্ড: মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন শুনানি ৪ ডিসেম্বর
২০১৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যা করার ঘটনায় চারজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা চলমান। এর মধ্যে গ্রেফতার হওয়া বিজিবির সাবেক দুই কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত বিন আলম মুনসহ চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হবে আগামী ৪ ডিসেম্বর। আজ (সোমবার) আন্তর্জাতিক অপরাধ...
পরিবেশের ভারসাম্য রক্ষায় টেকসই পথ: কার্বন নিউট্রাল পলিসি
বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন এখন মানবসভ্যতার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাপমাত্রা বৃদ্ধি, বরফ গলন, সাগরের উচ্চতা বৃদ্ধি, খরা, অতিবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক বিপর্যয় আজ প্রায় নিয়মিত ঘটনা। এর পেছনে মূল দায়ী মানবসৃষ্ট কার্বন নির্গমন। শিল্পায়ন, জ্বালানি ব্যবহার, বন উজাড় ও অনিয়ন্ত্রিত নগরায়ন মিলিয়ে বায়ুমণ্ডলে ক্রমেই বাড়ছে কার্বন ডাই-অক্সাইডের ঘনত্ব। ফ...
ময়মনসিংহে আন্তঃজেলা নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে নান্দাইল থানার মুসল্লী কলেজ গেইটের সামনে রাস্তায় মাদকবিরোধী চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে আন্তঃজেলা নারী মাদক ব্যবসায়ী জান্নাতুল ফেরদৌস (২৮) গ্রেফতার হন। তার সঙ্গে রয়ে...
সীতাকুণ্ডে একটি জাতীয় পত্রিকায় ভূয়া খবর: জনমনে বিভ্রান্তি
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধিঃ ঢাকার একটি জাতীয় পত্রিকায় "সীতাকুণ্ডে বিএনপির প্রার্থী লায়ন আসলাম চৌধুরী" শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যা সীতাকুণ্ডবাসীর মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। বিএনপির এক দায়িত্বশীল নেতা আকবর হোসেন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন্দ্রীয় নেতাদের মাধ্যমে কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে চট্টগ্র...
মুরাদনগরে শিক্ষক ও কৃষি উদ্যোক্তার কচু চাষে নতুন দৃষ্টান্ত
আবুল কালাম আজাদ ভূঁইয়া,কুমিল্লা প্রতিনিধিঃ কচু একটি অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন সবজি। একসময় এটি বসতবাড়ির অনাবাদি জমিতে অযত্নে চাষ হতো, এখন তা খাদ্য ও পুষ্টি নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ফসল হিসেবে বিবেচিত হচ্ছে। বৈচিত্র্যময় ফসলের আবাদ বৃদ্ধির কারণে কচুর চাহিদা বৃদ্ধি পেয়েছে এবং সরকারের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা কর্মসূচিতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখ...
আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল বাংলাদেশ: জাদুশিল্পী মোহাম্মদ বাসেদের ‘সিলভার স্টার’ জয়
ডেস্ক নিউজ-ঢাকা প্রেস টনি হাছেনি (USA) ও বাংলাদেশের যাদুশিল্পী মোহাম্মদ বাসেদ বাংলাদেশের জাদুশিল্পী মোহাম্মদ বাসেদ আন্তর্জাতিক মঞ্চে অর্জন করলেন চমকপ্রদ সাফল্য। থাইল্যান্ডে অনুষ্ঠিত তিনদিনব্যাপী আন্তর্জাতিক জাদু প্রতিযোগিতা “JAS Wonder Magic Competition 2025”–এ অংশগ্রহণ করে তিনি খেতাবজয়ী হন। এই প্রতিযোগিতাটি বিশ্বজুড়ে পরিচিত “Thailand Inter...
জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তারের দাবি বাংলাদেশ জাসদের
জামায়াতে ইসলামীর একটি সাম্প্রতিক কর্মসূচিতে দলটির সাবেক এমপি শাহজাহান চৌধুরীর দেওয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাসদ। এ ঘটনায় তাকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন দলটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। আজ সোমবার এক যৌথ বিবৃতিতে তারা এ দাবি জানান। বিবৃতিতে নেতারা বলেন, সংশ্লিষ্ট কর্মসূচিতে শাহজাহান...
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ঢাকা ত্যাগ
দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে আজ সকাল সাড়ে ৮টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করেছেন। বিমানবন্দরে তাঁকে বিদায় জানান পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। ঢাকা ত্যাগের আগে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী প্রধা...
কুমিল্লায় আবাহনী-মোহামেডান দ্বৈরথ আজ
ক্রীড়া প্রতিবেদক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ব্যস্ততার কারণে এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর আবার ফিরছে প্রিমিয়ার ফুটবল লিগ। দেশের তারকা ফুটবলাররা এবার ক্লাব জার্সিতে মাঠে নামছেন। সোমবার থেকে শুরু হচ্ছে লিগের তৃতীয় রাউন্ডের খেলা। প্রথম দিনই মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী: ঢাকা আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। ম্যাচটি অনুষ্ঠিত হবে কুমিল...
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষে ৭০ বছর বয়সী আরফোজ আলী নিহত হয়েছেন। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আরফোজ আলী ওই গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে ফারুক মিয়া নামে একজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। স্থানীয় ও পুলিশ সূ...
জাতীয় নির্বাচনে প্রবাসী ভোটারদের ব্যাপক সাড়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রায় ১৮ হাজার নিবন্ধন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রথমবারের মতো ভোট দিতে বিদেশে থাকা প্রায় ১৭ হাজার ৯০০-এর বেশি বাংলাদেশি ভোটার ইতোমধ্যে নিবন্ধন করেছেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে রোববার সন্ধ্যায় প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা যায়। ইসি-র তথ্য অনুযায়ী, প্রথম পর্যায়ে পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার প্রবাসীরা নিবন্...
রেকর্ড ভাঙা সিরিজ জয় শান্তদের
অনলাইন ডেস্ক: শ্রাবণমেঘের মতো টেস্ট ক্রিকেটও মুহূর্তে মুহূর্তে রূপ বদলায়—ঢাকা টেস্টে সেই নাটকীয়তার সবটুকুই দেখা গেল। শনিবার সন্ধ্যায় যারা ভেবেছিলেন রোববার সকালে বাংলাদেশ দ্রুতই ম্যাচ শেষ করবে, তাদের চমকে দিয়ে আয়ারল্যান্ড প্রায় দুই সেশন ধরে লড়াই করল। প্রথম সেশনে অতিরিক্ত ২০ মিনিট সময় পেয়েও কার্টলি ক্যাম্ফার ও গ্যাভিন হয়াদের দৃঢ় প্রতিরোধ ভাঙতে পা...
বাউল শিল্পী আবুল সরকারের সমর্থকদের ওপর হামলায় এনসিপির গভীর উদ্বেগ ও নিন্দা
মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের সমর্থকদের ওপর সংঘটিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলেছে, ঘটনাটির নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত করে হামলাকারী এবং উসকানিদাতাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। রোববার এনসিপির ধর্ম ও সম্প্রীতি সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়। বিজ্ঞপ্তিতে সেলের সম্পাদ...






























