শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৭:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

ভূমিকম্পের আগাম সতর্কীকরণ অ্যাপ তৈরির পরিকল্পনা চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভূমিকম্পের আগাম সতর্কীকরণ অ্যাপ তৈরির পরিকল্পনা চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের জন্য আগাম সতর্কীকরণ অ্যাপ তৈরির বিষয়টি বর্তমানে বিবেচনাধীন।
 

আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। একইসঙ্গে তিনি সবাইকে ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।
 

উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “অন্যান্য দেশে ভূমিকম্প সংক্রান্ত কিছু মোবাইল অ্যাপ তৈরি হয়েছে, যা ভূমিকম্পের ১০ সেকেন্ড পূর্বে সতর্কবার্তা প্রদান করে। আমাদের দেশেও এ ধরনের অ্যাপ চালু করা সম্ভব কি না—সে বিষয়ে ভাবনা চলছে।”
 

তিনি আরও বলেন, “নগর এলাকায় বিশেষ করে খোলা বা উন্মুক্ত জায়গার অভাব রয়েছে। ভূমিকম্প প্রতিরোধে এ বিষয়ে বিশেষ নজর দিতে হবে। সংশ্লিষ্ট সবাইকে ভবন নির্মাণে বিল্ডিং কোড মেনে কাজ করার জন্য আহ্বান জানাই।”
 

ভূমিকম্প ও অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগকালীন সময়ে ফায়ার সার্ভিসের সক্ষমতা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সাম্প্রতিককালে বিভিন্ন অগ্নিদুর্ঘটনায় ফায়ার সার্ভিস যথেষ্ট কার্যক্ষমতার পরিচয় দিয়েছে। তবে বড় ধরনের ভূমিকম্প হলে তা ভিন্ন চ্যালেঞ্জ হবে। তিনি সবাইকে একসঙ্গে কাজ করার গুরুত্বের ওপর গুরুত্ব আরোপ করেন এবং বলেন, ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধিতে কাজ চলমান।
 

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস