সর্বাধিক পঠিত সংবাদ — পাতা ৪২৩
নববিবাহিত যুবক অপহরণের ৫২ ঘণ্টা পরও উদ্ধার হয়নি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নববিবাহিত যুবক নয়ন চন্দ্র দাস (২৬) অপহরণের ৫২ ঘণ্টা পরও এখনও উদ্ধার হয়নি। অপহরণকারীরা তার মুক্তির জন্য ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে এবং পুলিশের কাছে অথবা অন্য কারো কাছে বিষয়টি জানালে তাকে হত্যা করার হুমকি দিয়েছে। বাজার থেকে প্রকাশ্যে একজন ব্যবসায়ীকে অপহরণের ঘটনা নিয়ে স্থানীয়রা চরম আতঙ্কিত। ...
আগামী ৭ জানুয়ারি নির্বাচনের আগে রাজধানীতে র্যাবের নিরাপওা জোরদার
আগামী ৭ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজধানীতে র্যাবের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নির্বাচনী এলাকা, ভোট কেন্দ্র, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনসমাগমস্থলে র্যাবের মোতায়েন বাড়ানো হয়েছে। র্যাব সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব ১০টি ব্যাটালিয়ন মোতায়েন করেছে। এছা...
নওয়াজ শরীফের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হবে আজ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফ আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কিনা, তার চূড়ান্ত সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট। এ বিষয়ে আজ মঙ্গলবার এক আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে তাকে যাবজ্জীবনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছিল। যদি সেই রায়কে বহাল রাখে সুপ্রিম কোর্ট, তাহলে নওয়াজ শরিফ ন...
নতুন করে দেশের ৯১টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হলো
নতুন করে দেশের ৯১টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। মঙ্গলবার পৃথক পাঁচটি আদেশে শর্তসাপেক্ষ এসব প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করে সরকার। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে। শর্ত হিসেবে বলা হয়েছে, নিবন্ধন প্রথা চালু হওয়ার আগে বিধিসম্মতভাবে নিয়োগ পাওয়া শিক্ষক ও কর্মচারীরাও এমপিওভুক্ত হওয়ার সুযোগ...
অজুর ফরজ ও সুন্নত কাজ
অজুর ফরজ কাজ চারটি। তা হলো— ১. মুখমণ্ডল ধৌত করা। ২. উভয় হাত কনুইসহ ধৌত করা। ৩. মাথা মাসেহ করা। ৪. এবং উভয় পা টাখনুসহ ধৌত করা। অজুর মধ্যে সুন্নত কাজ ১৮টি। যথা— অজুর নিয়ত করা। অজুর শুরুতে ‘বিসমিল্লাহ’ পড়া। উভয় হাতের কবজি পর্যন্ত তিনবার ধোয়া। মিসওয়াক করা। মিসওয়াক না থাকলে হাতের আঙুলের মাথা দিয়ে দাঁত ঘষে নেওয়া। তিনবার কুলি করা। তিনবার নাকে পানি দেও...
ডিএসসিসি দশম গ্রেডের সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশিত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দশম গ্রেডের সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডিএসসিসির সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা (দশম গ্রেড) পদের বিপরীতে টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহযোগিতায় অনলাইনে প্রাপ্ত আবেদনকারীদের লিখিত পরীক্ষা ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। ওই দিন শনিবার বে...
কোরআনের সবচেয়ে বিজ্ঞ যে সাহাবি
সাহাবিদের মধ্যে যাঁরা পবিত্র কোরআনের সবচেয়ে বিজ্ঞ পাঠক, তার ভাব ও অর্থের সবচেয়ে বেশি বিজ্ঞ, আবদুল্লাহ ইবনে মাসউদ ছিলেন তাঁদের একজন। জীবনের উল্লেখযোগ্য সময় তিনি কোরআন গবেষণায় ব্যয় করেছেন। তিনি বেশির ভাগ সময় রাসুল (সা.)-এর সান্নিধ্যে থাকতেন। সরাসরি রাসুল (সা.) থেকে তিনি কোরআন মুখস্থ করার দিকে মনোনিবেশ করেন। কোনো মাধ্যম ছাড়া সরাসরি রাসুলুল্লাহ (সা.)-...
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হওয়ার শঙ্কা
মাঝে আর এক দিন এর পরই পর্দা উঠছে ভারতে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের সব পরিকল্পনাও আগে থেকেই ঠিক হয়ে আছে। কে কী পারফরম করবেন, অনুষ্ঠানে কী থাকছে। ভারতীয় ক্রিকেট বোর্ডই উদ্বোধনী অনুষ্ঠানের বিস্তারিত জানিয়ে রেখেছিল। কিন্তু গতকাল থেকে উদ্বোধনী অনুষ্ঠান হওয়া নিয়ে শঙ্কার কথা শোনা যাচ্ছে। ভারতের কয়েকটি সংবাদমাধ্যমের খবর, বাতিল হয়ে যেতে...
রাজধানীবাসীর ২ ঘণ্টার যাত্রাপথে ৪৬ মিনিট কেটে যায় জ্যামে
রাজধানীবাসীর প্রতিদিন গড়ে ২ ঘণ্টার যাত্রাপথে ৪৬ মিনিট যায় জ্যামে বসে থেকে। এর ফলে নষ্ট হয় অতিরিক্ত সময়, ব্যাঘাত ঘটে কাজের। আর বায়ুদূষণ জনিত রোগের কারণে প্রতিবছর ঢাকাবাসীর জনপ্রতি ব্যয় হয় ৪ হাজার টাকা। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টর ফর পলিসি ডায়লগ ( সিপিডি) আয়োজিত ' রিডিউসিং পলিউশন ফর গ্রিন সিটি' শীর্ষক এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। মূলত তারা ঢাকা...
প্রাথমিক শিক্ষক নিয়োগের বিষয়ভিত্তিক মডেল টেস্ট - ২০
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আগের মতো একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ না করে এবার বিভাগভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখন সময় প্রস্তুতির। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের ২০তম পর্বে ইংরেজি বিষয়ের ওপর মডেল টেস্ট তৈরি করেছ...
টাইফুন হাইকুই সরাসরি আঘাত হানতে যাচ্ছে তাইওয়ানে
টাইফুন হাইকুই রোববার (৩ সেপ্টেম্বর) সরাসরি আঘাত হানতে যাচ্ছে তাইওয়ানে। গত চার বছরের মধ্যে প্রথমবারের মতো তাইওয়ানে কোনো টাইফুন আঘাত হানছে। বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। বন্ধ করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান। হাজার হাজার লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। টাইফুনের প্রভাবে রোববার সকাল থেকেই ভারি বর্ষণ শুরু হয়েছে। ধারনা করা হচ্ছে বিকেল পাঁচটা নাগাদ এটি...
বাংলাদেশে প্রায় অর্ধেক জাপানের তুলনায় পণ্য উৎপাদন খরচ
বাংলাদেশে ব্যবসারত জাপানি কোম্পানিগুলোর মধ্যে প্রায় ৭১ শতাংশই ব্যবসার পরিবেশ নিয়ে সন্তুষ্ট নয়। এর মধ্যে ২৬ দশমিক ২ শতাংশ প্রতিষ্ঠান ব্যবসার পরিবেশ নিয়ে একেবারেই অসন্তুষ্ট। বাকি প্রায় ৪৫ শতাংশ কোম্পানি জানিয়েছে, তারা ‘কিছুটা অসন্তুষ্ট’। জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) এক জরিপে এই মতামত দিয়েছে দেশটির কোম্পানিগুলো। গতকাল বুধবার রাজধানী...
বিসিকে আবেদন শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার
শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) রাজস্ব খাতের একাধিক পদে জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার। এই প্রতিষ্ঠানে ৯ ক্যাটাগরির পদে ষষ্ঠ থেকে ১৪তম গ্রেডে ৪৬ জনকে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ১. পদের নাম: প্রোগ্রামার পদসংখ্যা: ১ (অস্থায়ী) যোগ্য...
কেজিএফ ২’-এর রেকর্ডও ভেঙে দিয়েছে ‘গদার ২’
প্রথম কিস্তি যাঁরা দেখেছেন, তাঁদের অপেক্ষা ছিল ‘গদার ২’ নিয়ে। কিন্তু ট্রেলার মুক্তির পর সেভাবে সাড়া জাগাতে পারেনি। মুক্তির পর সমালোচকেরাও ছবিটিকে খুব ভালো রেটিং দেননি। কিন্তু সাধারণ দর্শক ঠিকই ‘গদার ২’কে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। ১১ আগস্ট মুক্তির পর এখনো সমানতালে ব্যবসা করে যাচ্ছে অনিল শর্মার ছবিটি। নতুন খবর, আয়ের দিক থেকে ‘কেজিএফ ২’-এর রেকর্ডও ভেঙ...
মাইসেলার ওয়াটার দিয়ে চুলের যত্ন
ত্বকের মেকআপ তোলার ক্ষেত্রে মাইসেলার ওয়াটার এখন অনেক জনপ্রিয়। ফরাসি এই প্রসাধনীর জনপ্রিয়তা দিনকে দিন বেড়েই চলেছে। সম্প্রতি টিকটকে মাইসেলার ওয়াটার দিয়ে চুলের যত্নের নানা ভিডিও প্রকাশিত হচ্ছে। রূপচর্চা বিশেষজ্ঞরাও সবুজ সংকেত দিয়ে ফেলেছেন। অর্থাৎ মাইসেলার ওয়াটারে চুলের যত্ন নেওয়া অসম্ভব কিছু নয়। কিন্তু মাইসেলার ওয়াটার দিয়ে চুলের যত্ন নেওয়ার ট্রেন্ডের...
দুই ব্যক্তির প্রতি ঈর্ষা করা যায়
মানবতার মুক্তির দিশা মহাগ্রন্থ আল-কোরআন। এটি মহান আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত। এটি আল্লাহর রহমত, এটি হিদায়াত, এটি নুর, এটি শিফা বা আরোগ্য, এটি বিশ্বব্রহ্মাণ্ডের মহান অধিপতির পবিত্র কালাম। যে ব্যক্তি একনিষ্ঠভাবে তার জীবনকে কোরআনচর্চায় উৎসর্গ করে, মহান আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করেন। কোরআনের অন্যতম অলৌকিক শক্তি হলো, তা মানুষের অন্তরে সংরক্ষিত...
লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে সংঘর্ষে নিহত ৬ জন
লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে সংঘর্ষে অনন্ত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ফাতাহ আন্দোলনের একজন কমান্ডারও রয়েছেন। খবর বিবিসি। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ আন্দোলন এবং প্রতিদ্বন্দ্বী ইসলামপন্থি দলগুলোর মধ্যে সংঘর্ষ হলে এই প্রানহানির ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের...
আয়োজন করতে চায় চট্টগ্রামে ফিফার ম্যাচ বাফুফে
এশিয়ান কাপ ফুটবল এবং বিশ্বকাপ ফুটবলের প্রথম ও দ্বিতীয় রাউন্ডের খেলার ড্র এএফসিতে অনুষ্ঠিত হবে আগামী ২৭ জুলাই। জানা হয়ে যাবে এশিয়ার কোন দেশে কখন কার বিপক্ষে খেলবে। প্রথম রাউন্ডের খেলা ১২ ও ১৭ অক্টোবর। খেলা হবে হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে। বাংলাদেশ বিদেশে গিয়ে এক ম্যাচ খেললে হোম ম্যাচ খেলতে হবে নিজ দেশে। তবে প্রশ্নটা জেগেছে এখানেই। ঘরের মাঠ হিসেবে বাং...






























