সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৩:১৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

ধান মাড়াই মেশিনের ধাক্কায় পুঠিয়ার মাদ্রাসা এক ছাত্রীর মৃত্যু

ধান মাড়াই মেশিনের ধাক্কায় পুঠিয়ার মাদ্রাসা এক ছাত্রীর মৃত্যু

মোঃ শফিকুল ইসলাম,চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:-



রাজশাহী জেলার পুঠিয়ায় ধান মাড়াই এর থ্রেসার মেশিনের ধাক্কায় সাথী খাতুন (১৩) নামের এক মাদ্রাসার ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত মাদ্রাসার ছাত্রী সাথী উপজেলার সদর ইউনিয়নের মধ্যকান্দ্রা গ্রামের আব্দুস সালামের মেয়ে। মঙ্গলবার দুপুর ১টা দিকে তারাপুর-ভাড়োরা সড়কের কান্দ্রা পাতিল মজিবরের বাড়ির সামনে এ দুর্ঘটনাটি ঘটে।


এলাকাবাসী সূত্রে জানাগেছে, সাথী তার বাড়ি থেকে ভ্যান যোগে বোনের বাড়ি যাওয়ার সময় তারাপুর-ভাড়োরা সড়কের কান্দ্রা পাতিল মজিবরের বাড়ির সামনে পৌঁছানো মাত্রই পিছন দিক থেকে একটি ধান মাড়াই এর থ্রেসার মেশিন ধাক্কা দিলে সে ভ্যান থেকে ছিটকে মেশিনের নিচে পড়ে গুরুতর জখম হয়। এসময় গুরুতর অবস্থায় এলাকাবাসীরা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার সাথীকে রামেক হাসপাতালে প্রেরণ করেন। রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টার দিকে মরা যায়।