সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৮:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রাবি সিট বাণিজ্যের ঘটনায় তদন্ত কমিটি গঠন শাখা ছাত্রলীগের

রাবি সিট বাণিজ্যের ঘটনায় তদন্ত কমিটি গঠন শাখা ছাত্রলীগের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলের সিট বাণিজ্যের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে শাখা ছাত্রলীগ। দুজন সদস্যের কমিটির প্রধান করা হয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি আবুল বাশার আহম্মেদকে। অপর সদস্য মনু চন্দ্র মোহন দেব বর্মন।

কমিটিকে আগামী দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৩ জানুয়ারি রাবি শহীদ শামসুজ্জোহা হলের এক ছাত্রের মোবাইলে একটি অডিও রেকর্ড ভাইরাল হয়। ওই অডিও রেকর্ডের মাধ্যমে শোনা যায়, হল শাখা ছাত্রলীগের এক নেতা সিট বাণিজ্যের সাথে জড়িত।

এ ঘটনায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু বলেন, তদন্ত কমিটি অভিযোগের সত্যতা যাচাই করে যথাযথ ব্যবস্থা নেবে।

তদন্ত কমিটির প্রধান আবুল বাশার আহম্মেদ বলেন, আমরা দ্রুততম সময়ে তদন্ত প্রতিবেদন জমা দেব। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।