সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০২:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিয়ে করলেন পুলকিত-কৃতির

বিয়ে করলেন পুলকিত-কৃতির

অবশেষে এক হল চার হাত। বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউডের জনপ্রিয় দুই তারকা পুলকিত সম্রাট ও কৃতি খারবান্দা। শুক্রবার সন্ধ্যায় বিয়ের আসর বসেছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে সংগীত ও মেহেন্দি অনুষ্ঠান।


দিল্লিতে জন্ম ও বেড়ে ওঠা দুজনের। তাই নয়া দিল্লি এনসিআরের আইটিসি গ্র্যান্ড ভারতে শুক্রবার সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠান হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, বিয়েতে হাজির ছিলেন ফারহান আখতার, রিচা চাড্ডা, বি প্রাক, মিকা সিং-এর মতো বলিউড তারকারা।


জানা গেছে, বিয়েতে বর-কনের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। পুলকিত-কৃতির আত্মীয়-স্বজন এনসিআর এলাকায় বসবাস করেন। আর এজন্য বিয়ের ভেন্যু হিসেবে এটিকে বেছে নিয়েছিলেন তারা। ২০১৪ সালে সলমন খানের ‘রাখি-সিস্টার’ শ্বেতা রোহিরাকে বিয়ে করেছিলেন অভিনেতা পুলকিত সম্রাট। সেই বিয়েতে হাজির ছিলেন ভাইজানও।


শ্বেতার কন্যাদানের দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছিলেন সালমান খান। তবে বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই আলাদা হন পুলকিত-শ্বেতা। এরপর অভিনেত্রী ইয়ামি গৌতমের সঙ্গেও নাম জড়ায় পুলকিতের। এরপরই শুরু হয় পুলকিত-কৃতির প্রেমের গল্প। ২০১৮ সালে ‘ভিরে কি ওয়েডিং’ সিনেমার সেটে একে অন্যের প্রেমে পড়েন।


সহকর্মী থেকে বন্ধু এবং তারপর প্রেমিক-প্রেমিকা। ২০১৯ সালে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনেন পুলকিত-কৃতি। চার বছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে গতকাল (১৫ই মার্চ) সাত পাকে বাঁধা পড়লেন দুজনে। ‘বীরে কি ওয়েডিং’, ‘পাগলপান্তি’, ‘তাইশ’র মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন পুলকিত-কৃতি।