বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৬:০৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হওয়ার শঙ্কা

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হওয়ার শঙ্কা

মাঝে আর এক দিন এর পরই পর্দা উঠছে ভারতে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের সব পরিকল্পনাও আগে থেকেই ঠিক হয়ে আছে। কে কী পারফরম করবেন, অনুষ্ঠানে কী থাকছে। ভারতীয় ক্রিকেট বোর্ডই উদ্বোধনী অনুষ্ঠানের বিস্তারিত জানিয়ে রেখেছিল। 

কিন্তু গতকাল থেকে উদ্বোধনী অনুষ্ঠান হওয়া নিয়ে শঙ্কার কথা শোনা যাচ্ছে। ভারতের কয়েকটি সংবাদমাধ্যমের খবর, বাতিল হয়ে যেতে পারে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। প্রথম ম্যাচের এক দিন আগে অর্থাৎ আগামীকাল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা।


ভারতীয় সময় সন্ধ্যা ৭টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই জমকালো অনুষ্ঠানের সূচি চূড়ান্ত হয়েছে। যদিও সব পরিকল্পনা ভেস্তে যাওয়ার কথাই এখন জানাচ্ছে ভারতের কয়েকটি সংবাদমাধ্যম। উদ্বোধনী অনুষ্ঠানের দিনই হবে ‘ক্যাপ্টেনস ডে’। বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়ককে নিয়ে হয় ক্যাপ্টেনস ডে।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানাচ্ছে, ক্যাপ্টেনস ডে হলেও বাতিল হতে পারে উদ্বোধনী অনুষ্ঠান। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। চূড়ান্ত ঘোষণা জানতে তাই অপেক্ষা করা ছাড়া উপায় নেই।