সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৬:১৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ডিএসসিসি দশম গ্রেডের সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশিত

ডিএসসিসি দশম গ্রেডের সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশিত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দশম গ্রেডের সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে।

প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডিএসসিসির সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা (দশম গ্রেড) পদের বিপরীতে টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহযোগিতায় অনলাইনে প্রাপ্ত আবেদনকারীদের লিখিত পরীক্ষা ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে।


ওই দিন শনিবার বেলা ১১টায় ঢাকা মহানগর মহিলা কলেজ, লক্ষ্মীবাজার, সূত্রাপুর, ঢাকায় এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।


পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীদের নিজ নিজ প্রবেশপত্র  ওয়েবসাইট থেকে ইতিমধ্যে ডাউনলোড করা যাচ্ছে। প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। আসনবিন্যাস ও পরীক্ষার্থীদের জন্য অনুসরণীয় অন্যান্য নির্দেশনা প্রবেশপত্রে উল্লেখ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অনলাইনে প্রবেশপত্র পেতে কোনো সমস্যা হলে ১২১ নম্বরে কল অথবা vas.query@teletalk.com.bd ঠিকানায় ই–মেইলে যোগাযোগ করা যাবে।