মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৪:১০:৫৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

মিয়ানমার সংঘাত থেকে টেকনাফে আবারও এসে পড়ল গুলি, সিআইসি অফিসের জানালায়

মিয়ানমার সংঘাত থেকে টেকনাফে আবারও এসে পড়ল গুলি, সিআইসি অফিসের জানালায়

গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে মিয়ানমারের রাখাইন থেকে আসা একটি গুলি টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন সিআইসি অফিসের জানালার শওকতে এসে পড়ে।

 

ধারণা করা হচ্ছে মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি (এএ) ও আরও একটি বিদ্রোহী সশস্ত্র গ্রুপের সাথে সেনাবাহিনীর সংঘাতের ফলে এই গুলি এসে পড়েছে। সিআইসি অফিসের জানালার শওকতে গুলির আঘাতে ছিদ্র হয়েছে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়রা মিয়ানমার সীমান্তের ওপারে চলমান সংঘাতের বিকট শব্দে ভীত ও বিরক্ত।

 

এর আগেও গত তিন মাস আগে মিয়ানমার রাখাইনের সংঘাত থেকে ঘুমধুম-উখিয়া ও টেকনাফ সীমান্তে মর্টারশেল ও গুলি এসে পড়েছিল। বাংলাদেশ সরকার সীমান্তে নিরাপত্তা বৃদ্ধি করেছে এবং স্থানীয়দের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।