শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩৪:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ভোলায় অস্ত্র ও বোমাসহ তিনজন আটক

ভোলায় অস্ত্র ও বোমাসহ তিনজন আটক

ঢাকা প্রেস,ভোলা প্রতিনিধি:-
 

ভোলার দৌলতখানে দেশীয় অস্ত্র ও বোমাসহ তিন ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। অভিযানে তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, ১০টি হাতবোমা এবং চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
 

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার রিফাত আহমেদ এ তথ্য জানিয়েছেন।
 

আটককৃতরা হলেন মো. মফিজ মাল (৩৬), মো. মামুন মাল (২৮) এবং মো. শামীম মাল (১৯)। তারা সবাই ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের বাসিন্দা।
 

লে. কমান্ডার রিফাত আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা অস্ত্র ও বোমাগুলো আইনগত প্রক্রিয়ার আওতায় আনতে এবং আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাদের দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।