মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:০০:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জাপানের ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়ে

জাপানের ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়ে

নতুন বছরের প্রথম দিন জাপানে আঘাত হানা ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের ৯ দিন পর বুধবার মধ্য জাপানের ইশিকাওয়া এলাকায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে। এর মধ্যে ৬৮ জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

ইশিকাওয়ার সরকারের তথ্য অনুযায়ী, সুজু শহরে ৯১, ওয়াজিমা শহরে ৮১, আনামিজু শহরে ২০, নানাও শহরে ৫, নোটো শহরে ৩, শিকা শহরে ২ এবং হাকুই শহরে একজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত এলাকায় মঙ্গলবার থেকে অবিরাম বৃষ্টিপাতের সঙ্গে ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। ইশিকাওয়া কর্তৃপক্ষ ইতোমধ্যে সতর্কতা জারি করেছে।

কানাজাওয়ার আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উদ্ধৃতি দিয়ে জাপানের বার্তা সংস্থা কিয়োদো জানিয়েছে, পূর্ববর্তী ভূমিকম্প এবং প্রবল বর্ষণ ও গলিত তুষারের প্রভাবের কারণে নোটো অঞ্চলে ভূমি ধ্বসের সম্ভাবনা রয়েছে।

সংক্রামক রোগের ক্রমবর্ধমান ঝুঁকির মধ্যে ২৬ হাজারেরও বেশি মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। প্রায় ৩ হাজার ১০০ মানুষ ক্ষতিগ্রস্থ রাস্তার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ক্ষয়ক্ষতি

ভূমিকম্পে ইশিকাওয়া এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ৩৩ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে।

ভূমিকম্পের পর ইশিকাওয়া এলাকায় ৭ হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মেরামতের জন্য সরকার সব ধরনের সহায়তা প্রদান করবে।