মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৯:৫০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কেজিএফ ২’-এর রেকর্ডও ভেঙে দিয়েছে ‘গদার ২’

কেজিএফ ২’-এর রেকর্ডও ভেঙে দিয়েছে ‘গদার ২’

প্রথম কিস্তি যাঁরা দেখেছেন, তাঁদের অপেক্ষা ছিল ‘গদার ২’ নিয়ে। কিন্তু ট্রেলার মুক্তির পর সেভাবে সাড়া জাগাতে পারেনি। মুক্তির পর সমালোচকেরাও ছবিটিকে খুব ভালো রেটিং দেননি। কিন্তু সাধারণ দর্শক ঠিকই ‘গদার ২’কে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। ১১ আগস্ট মুক্তির পর এখনো সমানতালে ব্যবসা করে যাচ্ছে অনিল শর্মার ছবিটি। 

নতুন খবর, আয়ের দিক থেকে ‘কেজিএফ ২’-এর রেকর্ডও ভেঙে দিয়েছে ‘গদার ২’। খবর হিন্দুস্তান টাইমসের গতকাল শনিবার মুক্তির ১৬তম দিনে ভারতের বক্স অফিস থেকে ১২ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে ‘গদার ২’। এখন পর্যন্ত এই ছবির মোট আয় ৪৩৮ কোটি ৭০ লাখ রুপি। 


অন্যদিকে ‘কেজিএফ ২’-এর হিন্দি সংস্করণের মোট আয় ৪৩৪ কোটি ৭০ লাখ রুপি। বক্স অফিস বিশ্লেষকেরা মনে করছেন, কেবল ‘কেজিএফ ২’ নয়, আরও অনেক রেকর্ডও ভাঙবে সানি দেওল অভিনীত সিনেমাটি।


ভারতে আয়ের নিরিখে ‘গদার ২’-এর অবস্থান এখন তৃতীয়। ভারতের বক্স অফিস থেকে ‘গদার ২’-এর থেকে বেশি আয় করেছে কেবল ‘পাঠান’ ও ‘দঙ্গল’ সিনেমা দুটি। ভারত ও সারা দুনিয়ার বক্স অফিসের হিসাব করলে ‘গদার ২’ আছে ১০-এ। সারা দুনিয়া থেকে এ পর্যন্ত ৫৭৭ কোটি ৬৭ লাখ রুপি আয় করেছে সিনেমাটি।

সানি দেওল ও আমিশা প্যাটেলের ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্লকবাস্টার এই ছবি। ‘গদার ২’-এর সাফল্য ঘিরে আবেগ আপ্লুত সানি। এক ভিডিও বার্তায় ভক্তদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের সবার “গদর ২” ভালো লেগেছে দেখে আমি খুব খুশি। কোনো দিন ভাবিনি এমনটা ঘটবে। আমরা ৪০০ কোটির গণ্ডি পার করেছি এবং আরও দূর যাব। এটা সম্ভব হয়েছে শুধু আপনাদেরই জন্য। তারা সিং, সকিনা আর পুরো “গদার” পরিবারকে আপনারা ভালোবাসা দিয়েছেন।’