মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ১২:১৪:৫৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

রাজধানীবাসীর ২ ঘণ্টার যাত্রাপথে ৪৬ মিনিট কেটে যায় জ্যামে

রাজধানীবাসীর ২ ঘণ্টার যাত্রাপথে ৪৬ মিনিট কেটে যায় জ্যামে

রাজধানীবাসীর প্রতিদিন গড়ে ২ ঘণ্টার যাত্রাপথে ৪৬ মিনিট যায় জ্যামে বসে থেকে। এর ফলে নষ্ট হয় অতিরিক্ত সময়, ব্যাঘাত ঘটে কাজের। আর বায়ুদূষণ জনিত রোগের কারণে প্রতিবছর ঢাকাবাসীর জনপ্রতি ব্যয় হয় ৪ হাজার টাকা। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টর ফর পলিসি ডায়লগ ( সিপিডি) আয়োজিত ' রিডিউসিং পলিউশন ফর গ্রিন সিটি' শীর্ষক এক জরিপে এসব তথ্য উঠে এসেছে।

মূলত তারা ঢাকার সিটি কর্পোরেশন এলাকার ৫০০ খানার উপর জরিপ করে এসব তথ্য প্রকাশ করেছে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির রিসার্চ ফেলো সৈয়দ ইউসুফ সাদাত।


আজ বুধবার রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় উপ-মন্ত্রী হাবিবুন নাহার।

সিপিডি বলছে, জরিপে অংশগ্রহণ করা ৭৬ শতাংশ পরিবার মনে করছে বায়ু দূষণের পরিমাণ গত ২-৩ বছরের তুলনায় আরো বেড়েছে। আর ৭৩ শতাংশ মনে করছে ২ থেকে ৩ বছর তুলনায় প্লাস্টিক দূষণের পরিমাণ বেড়েছে। ৪৩ শতাংশ পরিবার মনে করেন সরাসরি রাস্তায় প্লাস্টিক ফেলার কারণে এ দূষণ বাড়ছে।