নির্বাচিত সংবাদ — পাতা ৪৫
বিমানের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক, প্রতারক চক্র বিকাশে টাকা চাচ্ছে
ঢাকা প্রেস নিউজ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক (বিক্রয় ও বিপণন) অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরটি (01777715504) হ্যাক করেছে একটি প্রতারক চক্র। এই নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করা হচ্ছে। এ বিষয়ে শনিবার (২৫ জানুয়ারি) বিমানের ফেসবুক পেজে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বিমান জানায়, "পরিচালক বিক্রয় ও বিপ...
সীমান্তে লাশ ঝুললে কাঁটাতার অভিমুখে মার্চের ঘোষণা: সারজিস আলম
সীমান্তে আর কোনো লাশ ঝুলে থাকলে কাঁটাতার লক্ষ্য করে মার্চের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম স্বাধীনতার বিজয় স্তম্ভ থেকে ‘মার্চ ফর ফেলানী’র যাত্রা শুরুর আগে এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। সারজিস আলম বলেন, "আর যদি আমার কোনো ভাই বা বোন সীমান্তে কাঁটাতারের তারে লাশ হয়ে ঝুলে...
১৭ বছর পর মুক্তি পেলেন লুৎফুজ্জামান বাবর
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দীর্ঘ ১৭ বছর পর আজ (১৬ জানুয়ারি) বৃহস্পতিবার কারামুক্ত হয়েছেন। সব মামলায় খালাস পাওয়ার পর আজ দুপুর ২টায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার আবু ইউসুফ ঢাকা প্রেস অনলাইন নিউজ প্রোর্টাল কে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের রায়ের...
কর বৃদ্ধিতে সাধারণ মানুষের ওপর প্রভাব: প্রেক্ষাপট ও বিশ্লেষণ
ঢাকা প্রেস নিউজ গত তিন বছর ধরে উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের আয়-ব্যয় সামলানো কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সম্প্রতি শতাধিক পণ্য ও সেবার ওপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধি করায় সাধারণ মানুষের জীবনে বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। এ সিদ্ধান্ত ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ বলেই মনে করছেন অনেকেই। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণে ১২...
শুভেচ্ছা বিনিময়
আজ ১৫ জানুয়ারি ২০২৫ খ্রিঃ নারায়ণগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মহোদয়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার মহোদয়। এসময় জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সাবেক আইজিপি এম. আজিজুল হক আর নেই
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম. আজিজুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৫ জানুয়ারি) গভীর রাতে, রাজধানীর উত্তরা এলাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। ১৯৪০ সালের ১৩ ডিসেম্বর শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার এক সম্ভ্রান্ত...
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিলের রায় আজ ঘোষণা
ঢাকা প্রেস নিউজ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্ট কর্তৃক সাজা বাড়িয়ে দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিলের রায় আজ ঘোষণা করা হবে। বুধবার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ বিষয়ে রায় দেবেন। এর আগে, ২০১৮ সালের ৩০ অক্টোবর হাইকোর্ট বিচারিক আদালতের রায়ের...
অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিলের রায় বুধবার ঘোষণা
ঢাকা প্রেস নিউজ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ১০ বছরের দণ্ড বাতিল চেয়ে করা আপিলের শুনানি মঙ্গলবার (১৪ জানুয়ারি) শেষ হয়েছে। আপিল বিভাগের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য আগামী বুধবার (১৫ জানুয়ারি) দিন নির্ধারণ করেছেন। মামলার প্রেক্ষাপট ২০১৮ সাল...
নতুন বছরে দেশের উন্নতির কামনা করলেন ঢাকা প্রেসের প্রকাশক: আমান উল্লাহ সরকার
নতুন বছর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা প্রেস অনলাইন নিউজ পোর্টালের প্রকাশক বিশিষ্ট আইনজীবী (বাংলাদেশ সুপ্রিম কোর্ট) ও আইন বিষয়ক লেখক এবং সাংবাদিক আমান উল্লাহ সরকার। আগামী বছরকে দেশের উন্নতির একটি নতুন অধ্যায় হিসেবে দেখছেন ঢাকা প্রেস অনলাইন নিউজ পোর্টালের প্রকাশক আমান উল্লাহ সরকার। তিনি দেশবাসীকে একত্রে কাজ করে সুখ, শান্তি ও সমৃদ্ধি...
ফেনীর কেন্দ্রীয় বড় মসজিদের স্ক্রিনে ভেসে উঠল ‘আওয়ামী লীগ আবার ফিরবে’
ফেনীর কেন্দ্রীয় বড় মসজিদের নামাজের সময়সূচির ডিজিটাল স্ক্রিনে প্রদর্শিত হয়েছে 'আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা' বার্তা। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে এই ঘটনাটি ঘটে। ঘটনাটির পরপরই স্থানীয় ছাত্র-জনতা একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। স্থানীয়রা জানান, দুপুর ২টা থেকে সোয়া ৩টা পর্যন্ত মসজিদের ডিজিটাল স্ক্রিনে নিয়মিত নামাজ...
মাঠ প্রশাসনই প্রকৃত সরকার: প্রধান উপদেষ্টা
ঢাকা প্রেস নিউজ অন্তর্বর্তী সরকারের লক্ষ্য ও কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসনের সক্রিয় ভূমিকার ওপর জোর দিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, "মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার।" সোমবার (৩০ ডিসেম্বর) সকালে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, "২০২৪ সালে...
চিলমারীতে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ঢাকা প্রেস হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে "দারুন নাজাত মাদ্রাসার" কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে "দারুন নাজাত মাদ্রাসার" আয়োজনে, পাত্রখাতা দারুন ইখলাস নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার পরিচালক, হাফেজ ক্বারী মোঃ উমর ফারুক মেজবাহ উপস্থাপনায় এবং মোঃ সাহাবুদ্দিন...
বাবা-মার কারণেই নষ্ট হয়ে যাচ্ছে আজ কালকে ছেলে-মেয়ে
বাবা- মায়ের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া লেগেই থাকে। বাবা-মায়ে ছোটখাটো বিষয় নিয়ে পরিবারে প্রতিনিয়ত ঝগড়া লেগেই থাকত। প্রতিটা সন্তানের ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে বাবা-মার অসচেতনতার জন্য । যখন মা–বাবার মধ্যে শ্রদ্ধা ও বিশ্বাসের,পরিবর্তে জন্ম নেয় ঘৃণা, অসম্মান, ক্ষমতা ও অবিশ্বাস,তার পুরোটাই প্রভাব পারে বেড়ে উঠা সন্তানদের...
গাইবান্ধার সুবিধা বঞ্চিত ৯৬ পরিবার পেল বিনামূল্যে টিউবয়েল
গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে ৯৬টি পরিবারের মাঝে বিনামূল্যে টিউবয়েল বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান। বৃহস্পতিবার সকাল ১১টায় আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান গ্লোবাল ওয়ান-এর বাস্তবায়নে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় এবং সাহাপাড়া ইউনিয়নে বসবাসরত গরীব,...
১৩ বছর পর কায়কোবাদের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে মুরাদনগরের সর্বস্তরের মানুষের ব্যাপক প্রস্তুতি
ফ্যাসিবাদী সরকারের মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলার শিকার হয়ে দেশের বাইরে থাকা কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের পাঁচবারের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দাদাকে মামলা থেকে বেকসুর খালাস দিয়েছে উচ্চ আদালত। দীর্ঘ তেরো বছর ধরে দেশের বাইরে থাকা মুরাদনগরের এই জননন্দিত নেতা তার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরছেন আগা...
‘অতীতে যারা নির্বাচনী অপরাধ করেছেন, তাদের শাস্তির মুখোমুখি করা হবে’
ঢাকা প্রেস নিউজ নির্বাচন কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। একই সঙ্গে অতীতে নির্বাচনী অপরাধে যুক্তদের শাস্তির আওতায় আনা হবে। সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ খান মিলনায়তনে ‘ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব ক...
সন্ত্রাসীদের গুলিতে দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি যুবক নিহত
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার আমজাদ হোসেন (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) রাতে ইমপ্লুজি এলাকার গভা সুপার মার্কেটে এই ঘটনা ঘটে। আমজাদ ওই মার্কেটে অবস্থিত শহীদুল ইসলামের দোকানে কর্মরত ছিলেন। তিনি মিরসরাই উপজেলার দূর্গাপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামের বাসিন্দা এবং ব্যবসায়ী মো. রবিউল হোসেন ওর...
বদলে গেছে বঙ্গবন্ধু রেলসেতুর নাম
ঢাকা প্রেস নিউজ যমুনা নদীতে নির্মিত রেলসেতুর নাম পরিবর্তন করা হয়েছে। বঙ্গবন্ধু রেলসেতু নামটি সরিয়ে এখন সেতুটির নতুন নামকরণ করা হয়েছে 'যমুনা রেলসেতু'। এর পূর্ব নাম ছিল 'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেলসেতু'। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, যিনি রোববার (২২ ডিসেম্বর) দুপুরে বিষয়টি জানান। তিনি বলেন, "যম...






























